জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন জামায়াতের প্রয়াত সাবেক আমির মতিউর রহমান নিজামী-এর ছেলে ড. মো. নাদিমুর রহমান। একই সঙ্গে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও জুলাই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকরা দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন।
আরও পড়ুন, শাপলা চত্বরের নিহতদের স্বীকৃতি চায় এনসিপি
মঙ্গলবার রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টি-এর অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই যোগদান কার্যক্রম অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, ড. নাদিমুর রহমান তুরস্ক থেকে ভার্চুয়ালি এই প্রক্রিয়ায় যুক্ত হন। দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন এবং তার রাজনৈতিক অংশগ্রহণের কথা জানান।
আরও পড়ুন, পশ্চিমবঙ্গ নিয়ে কড়া মন্তব্য, গণভোট বাস্তবায়নের দাবি এনসিপি নেতাদের
এছাড়া ফরায়েজী আন্দোলনের নেতা হাজী শরীয়তুল্লাহর বংশধর আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন এবং গাজীপুরের শিক্ষানুরাগী এবিএস আরিফ-ও এনসিপিতে যোগ দেন। জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে গঠিত ওয়ারিয়র্স অফ জুলাই-এর শীর্ষ নেতারাও নতুন এই রাজনৈতিক প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সংগঠনের সভাপতি মো. সালমান হোসেন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান জিসান এবং সহসভাপতি মো. আতিকুল ইসলাম গাজীসহ অন্যান্য নেতারা।
আরও পড়ুন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হচ্ছেন নীলা ইসরাফিল
সংবাদ সম্মেলনে এনসিপির পক্ষে আরও উপস্থিত ছিলেন মুখ্য সংগঠক সারজিস আলম এবং নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য মো. হান্নান মাসউদ। নেতারা বলেন, নতুন রাজনৈতিক শক্তি গঠনের লক্ষ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে একত্রিত করার অংশ হিসেবেই এই যোগদান প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

শুক্রবার, ০৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন