দৈনিক সংবাদ দিগন্ত

পশ্চিমবঙ্গ নিয়ে কড়া মন্তব্য, গণভোট বাস্তবায়নের দাবি এনসিপি নেতাদের

গণভোট বাস্তবায়নের দাবি এনসিপি নেতাদের

পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও বাংলাদেশ নিয়ে মন্তব্য প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির নেতারা প্রতিবেশী দেশের প্রতি সতর্কবার্তা দিয়ে বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য না করাই সমীচীন।মঙ্গলবার (৫ মে) রাজধানীর রূপায়ন টাওয়ারে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, পশ্চিমবঙ্গে উগ্রবাদী শক্তি ক্ষমতায় এসেছে এবং তারা বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক মন্তব্য করছে।তিনি বলেন, “পাশের দেশের বিজয়ীদের উদ্দেশে বলতে চাই, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা না বলাই ভালো।”

আর ও পড়ুন , শাপলা চত্বরের নিহতদের স্বীকৃতি চায় এনসিপি

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার উপজেলা পরিষদ বিলুপ্ত করার উদ্যোগ নিচ্ছে, যা গণতান্ত্রিক কাঠামোর জন্য হুমকি হতে পারে।তিনি সতর্ক করে বলেন, “এ ধরনের অপশাসন কায়েমের চেষ্টা করলে এর ফল হিতে বিপরীত হবে।”এদিকে সংসদ সদস্য হান্নান মাসউদ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এখন সময় এসেছে শুভ বুদ্ধির উদয় হওয়ার। তিনি দ্রুত গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান।রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এনসিপির এই বক্তব্যগুলো দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে। বিশেষ করে প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক এবং অভ্যন্তরীণ শাসনব্যবস্থা নিয়ে এ ধরনের মন্তব্য ভবিষ্যতে আরও বিতর্ক তৈরি করতে পারে।

বিষয় : গণভোট পরিস্থিতি এনসিপি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ০৮ মে ২০২৬

পশ্চিমবঙ্গ নিয়ে কড়া মন্তব্য, গণভোট বাস্তবায়নের দাবি এনসিপি নেতাদের

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

featured Image

পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও বাংলাদেশ নিয়ে মন্তব্য প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির নেতারা প্রতিবেশী দেশের প্রতি সতর্কবার্তা দিয়ে বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য না করাই সমীচীন।মঙ্গলবার (৫ মে) রাজধানীর রূপায়ন টাওয়ারে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, পশ্চিমবঙ্গে উগ্রবাদী শক্তি ক্ষমতায় এসেছে এবং তারা বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক মন্তব্য করছে।তিনি বলেন, “পাশের দেশের বিজয়ীদের উদ্দেশে বলতে চাই, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা না বলাই ভালো।”

আর ও পড়ুন , শাপলা চত্বরের নিহতদের স্বীকৃতি চায় এনসিপি

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার উপজেলা পরিষদ বিলুপ্ত করার উদ্যোগ নিচ্ছে, যা গণতান্ত্রিক কাঠামোর জন্য হুমকি হতে পারে।তিনি সতর্ক করে বলেন, “এ ধরনের অপশাসন কায়েমের চেষ্টা করলে এর ফল হিতে বিপরীত হবে।”এদিকে সংসদ সদস্য হান্নান মাসউদ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এখন সময় এসেছে শুভ বুদ্ধির উদয় হওয়ার। তিনি দ্রুত গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান।রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এনসিপির এই বক্তব্যগুলো দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে। বিশেষ করে প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক এবং অভ্যন্তরীণ শাসনব্যবস্থা নিয়ে এ ধরনের মন্তব্য ভবিষ্যতে আরও বিতর্ক তৈরি করতে পারে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত