দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের পাঁচ জেলায় আজ সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।বুধবার (৬ মে) সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ পূর্বাভাসে এ সতর্কতা জারি করা হয়।পূর্বাভাস অনুযায়ী, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা ও বগুড়া অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আরও পড়ুন , মে মাসে চরম আবহাওয়ার সতর্কতা: ৪২ ডিগ্রি তাপপ্রবাহের পূর্বাভাস
এর সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ ধরনের অস্থায়ী ঝড়ো আবহাওয়া হঠাৎ তৈরি হতে পারে এবং স্বল্প সময় স্থায়ী হলেও নৌযান চলাচলসহ জনজীবনে ঝুঁকি তৈরি করতে পারে।কর্তৃপক্ষ সবাইকে সতর্ক থাকার এবং নদীপথে চলাচলে প্রয়োজনীয় সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।
বিষয় : পূর্বাভাস বজ্রবৃষ্টি ঝোড়ো হাওয়া

শুক্রবার, ০৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন