দেশের উপকূলীয় তিন জেলা—নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।আরও পড়ুন, পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসরোববার (৩১ মে) সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।আরও পড়ুন, জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ছাত্রদলের শ্রদ্ধা নিবেদনপূর্বাভাসে বলা হয়েছে, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে।আরও পড়ুন, দেখতে পান না, তবুও অনুভব করলেন তারেক রহমানকেএ অবস্থায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর সংশ্লিষ্ট এলাকার নৌযান ও নদীপথ ব্যবহারকারীদের সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে।