দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

দেশের ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বৃষ্টি নদীবন্দরে সতর্কসংকেত

দেশের ছয় জেলায় আজ দুপুরের মধ্যেই ঝড়ো আবহাওয়ার আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

দেশের ছয় জেলায় আজ দুপুরের মধ্যেই ঝড়ো আবহাওয়ার আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।মঙ্গলবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া এক পূর্বাভাসে বলা হয়েছে—বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরো পড়ুন , স্ত্রীকে সঙ্গে নিয়ে স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা ফখরুল

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।বিশেষ করে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। মাঝনদীতে অবস্থান না নেওয়া এবং দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।হঠাৎ ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের কারণে জনসাধারণকেও খোলা জায়গা ও গাছের নিচে অবস্থান না করার আহ্বান জানানো হয়েছে।আবহাওয়ার এই পরিবর্তনশীল পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিষয় : আশঙ্কা নদীবন্দর ঝোড়ো হাওয়া

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

দেশের ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বৃষ্টি নদীবন্দরে সতর্কসংকেত

প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

featured Image

দেশের ছয় জেলায় আজ দুপুরের মধ্যেই ঝড়ো আবহাওয়ার আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।মঙ্গলবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া এক পূর্বাভাসে বলা হয়েছে—বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরো পড়ুন , স্ত্রীকে সঙ্গে নিয়ে স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা ফখরুল

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।বিশেষ করে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। মাঝনদীতে অবস্থান না নেওয়া এবং দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।হঠাৎ ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের কারণে জনসাধারণকেও খোলা জায়গা ও গাছের নিচে অবস্থান না করার আহ্বান জানানো হয়েছে।আবহাওয়ার এই পরিবর্তনশীল পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত