দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০৪ মে ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

ভোলাহাটে হত্যা মামলার ‘নিখোঁজ’ কিশোরী ৭ বছর পর জীবিত উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় অপহরণ ও হত্যা মামলার কথিত ভিকটিম এক কিশোরী সাত বছর পর জীবিত অবস্থায় উদ্ধার হওয়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া কিশোরী (১৭) ২০১৯ সালের ৩১ মে ভোলাহাটের খালেআলমপুর গ্রাম থেকে নিখোঁজ হয়। দীর্ঘ সময় তার কোনো সন্ধান না পেয়ে তার মা আদালতে অপহরণ ও হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে প্রাথমিক তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হলেও ২০২৪ সালে একই ঘটনায় নতুন করে তদন্ত শুরু হয় এবং পুনরায় মামলা নথিভুক্ত করা হয়।

ঘটনার নতুন মোড় নেয় রোববার বিকেলে। রাজশাহী থেকে ভোলাহাটগামী বিআরটিসি বাসে ওই কিশোরীকে সন্দেহজনকভাবে শনাক্ত করেন বাসের হেলপার মো. আলমগীর আলী। পরে তার পরিচয় নিশ্চিত করে বিষয়টি স্থানীয়দের জানানো হয়। পরে ভোলাহাট উপজেলা-এর বিআরটিসি কাউন্টারের সামনে থেকে পুলিশ তাকে হেফাজতে নেয়। বিষয়টি সোমবার নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার।

আরও পড়ুন, ফেরি দুর্ভোগের অবসানে আসছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু

স্থানীয় ইউপি সদস্য জানান, প্রথমে তাকে রাজশাহী এলাকায় সন্দেহজনকভাবে দেখা যায় এবং পরে বাসের মাধ্যমে ভোলাহাটে আসার সময় পরিচয় শনাক্ত হয়। তদন্ত কর্মকর্তারা জানান, জিজ্ঞাসাবাদে কিশোরী একেক সময় একেক ধরনের তথ্য দিচ্ছে—কখনও কুষ্টিয়া, আবার কখনও ঢাকার মিরপুরে থাকার কথা বলছে। পরে তাকে আদালতে হাজির করা হলে ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয় এবং পরে পরিবারের জিম্মায় দেওয়া হয়।

আরও পড়ুন, ফ্লোরিডায় নিহত লিমনের দাফন সম্পন্ন, জামালপুরে শোকের ছায়া

ভোলাহাট থানা জানিয়েছে, দীর্ঘ তদন্তেও আগে অপহরণ বা হত্যার সুনির্দিষ্ট প্রমাণ না পাওয়ায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছিল। তবে নতুন করে মামলা তদন্তাধীন রয়েছে। এ ঘটনায় এলাকায় স্বস্তির পাশাপাশি নানা প্রশ্নও উঠেছে—সাত বছর সে কোথায় ছিল, কীভাবে ছিল, এবং কেন তাকে মৃত ধরে হত্যা মামলা করা হয়েছিল। পুরো ঘটনাটি এখন নতুন করে তদন্তের মুখে পড়েছে।

বিষয় : উদ্ধার কিশোরী ভোলাহাট

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

ভোলাহাটে হত্যা মামলার ‘নিখোঁজ’ কিশোরী ৭ বছর পর জীবিত উদ্ধার

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় অপহরণ ও হত্যা মামলার কথিত ভিকটিম এক কিশোরী সাত বছর পর জীবিত অবস্থায় উদ্ধার হওয়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া কিশোরী (১৭) ২০১৯ সালের ৩১ মে ভোলাহাটের খালেআলমপুর গ্রাম থেকে নিখোঁজ হয়। দীর্ঘ সময় তার কোনো সন্ধান না পেয়ে তার মা আদালতে অপহরণ ও হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে প্রাথমিক তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হলেও ২০২৪ সালে একই ঘটনায় নতুন করে তদন্ত শুরু হয় এবং পুনরায় মামলা নথিভুক্ত করা হয়।

ঘটনার নতুন মোড় নেয় রোববার বিকেলে। রাজশাহী থেকে ভোলাহাটগামী বিআরটিসি বাসে ওই কিশোরীকে সন্দেহজনকভাবে শনাক্ত করেন বাসের হেলপার মো. আলমগীর আলী। পরে তার পরিচয় নিশ্চিত করে বিষয়টি স্থানীয়দের জানানো হয়। পরে ভোলাহাট উপজেলা-এর বিআরটিসি কাউন্টারের সামনে থেকে পুলিশ তাকে হেফাজতে নেয়। বিষয়টি সোমবার নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার।

আরও পড়ুন, ফেরি দুর্ভোগের অবসানে আসছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু

স্থানীয় ইউপি সদস্য জানান, প্রথমে তাকে রাজশাহী এলাকায় সন্দেহজনকভাবে দেখা যায় এবং পরে বাসের মাধ্যমে ভোলাহাটে আসার সময় পরিচয় শনাক্ত হয়। তদন্ত কর্মকর্তারা জানান, জিজ্ঞাসাবাদে কিশোরী একেক সময় একেক ধরনের তথ্য দিচ্ছে—কখনও কুষ্টিয়া, আবার কখনও ঢাকার মিরপুরে থাকার কথা বলছে। পরে তাকে আদালতে হাজির করা হলে ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয় এবং পরে পরিবারের জিম্মায় দেওয়া হয়।

আরও পড়ুন, ফ্লোরিডায় নিহত লিমনের দাফন সম্পন্ন, জামালপুরে শোকের ছায়া

ভোলাহাট থানা জানিয়েছে, দীর্ঘ তদন্তেও আগে অপহরণ বা হত্যার সুনির্দিষ্ট প্রমাণ না পাওয়ায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছিল। তবে নতুন করে মামলা তদন্তাধীন রয়েছে। এ ঘটনায় এলাকায় স্বস্তির পাশাপাশি নানা প্রশ্নও উঠেছে—সাত বছর সে কোথায় ছিল, কীভাবে ছিল, এবং কেন তাকে মৃত ধরে হত্যা মামলা করা হয়েছিল। পুরো ঘটনাটি এখন নতুন করে তদন্তের মুখে পড়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত