জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া প্রধানমন্ত্রীকে রাজনৈতিকভাবে আরও সক্রিয় ও শক্তিশালী ভূমিকায় দেখতে চান বলে মন্তব্য করেছেন।রোববার (৩ মে) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট-এ আয়োজিত ‘জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার, সংস্কার ও গণভোট’ শীর্ষক জাতীয় কনভেনশনে তিনি এ কথা বলেন।তিনি বলেন, বর্তমান প্রজন্ম রাজনৈতিকভাবে অনেক বেশি সচেতন। তাই তারা এমন একজন প্রধানমন্ত্রী প্রত্যাশা করে, যিনি রাজনৈতিক বিষয়ে সরাসরি সম্পৃক্ত থাকবেন এবং নেতৃত্বে দৃঢ়তা দেখাবেন।গণমাধ্যম প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, মূলধারার মিডিয়ার ওপর মানুষের আস্থা কমে যাচ্ছে। এর ফলে মানুষ নতুন মাধ্যমের দিকে ঝুঁকছে।
আর ও পড়ুন , জাপান থেকে শিক্ষা নিয়ে দেশ গড়ার ডাক ডা. শফিকুর রহমানের
তিনি আরও বলেন, অতীতে রাজনৈতিক সংকটকালে যখন মূলধারার গণমাধ্যমে তাদের বক্তব্য প্রচার সীমিত ছিল, তখন নতুন গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।এছাড়া সংবাদমাধ্যমের মালিকানা ও নিয়ন্ত্রণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার দাবি, বিভিন্ন সময় সংবাদমাধ্যমে ‘হাত বদল’ হয়েছে, যা গণমাধ্যমের স্বাধীনতার ওপর প্রভাব ফেলেছে।মানবাধিকার প্রসঙ্গে তিনি বলেন, যথাযথ আইনি কাঠামোর অভাবে দেশে মানবাধিকার সঠিকভাবে বাস্তবায়ন করা যাচ্ছে না।এছাড়া তিনি দাবি করেন, রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে বিভিন্ন ব্যক্তিকে যথাযথ বিচার না করে ‘নায়ক’ হিসেবে উপস্থাপন করা হচ্ছে, যা বিচারব্যবস্থার জন্য উদ্বেগজনক।
বিষয় : শক্তিশালী নাগরিক পার্টি রাজনৈতিকভাব

শনিবার, ০৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন