দেশের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বন্যার শঙ্কা দেখা দিয়েছে হাওর অঞ্চলে।পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হয়েছে।নেত্রকোনা, হবিগঞ্জ ও চাঁদপুর–বাগান এলাকায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর ফলে নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে।সোমবার সকাল ৯টার তথ্যানুযায়ী, হাওর বেসিনের অন্তত তিনটি জেলার সাত নদীর আটটি পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।পাউবো জানিয়েছে, কিছু নদীতে পানি বৃদ্ধি পেলেও কিছু জায়গায় সামান্য হ্রাস বা স্থিতিশীল অবস্থা দেখা যাচ্ছে, তবে সার্বিকভাবে পানি উচ্চমাত্রায় রয়েছে।এদিকে ভারতের মেঘালয় ও আসাম অঞ্চলেও মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হওয়ায় উজান থেকে পানি প্রবাহ বাড়ছে বলে জানানো হয়েছে।
আর ও পড়ুন , সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক এমপি বুবলীকে গ্রেফতার
এর ফলে আগামী দিনগুলোতে হাওর এলাকায় বন্যা পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।সকাল ৯টার তথ্যানুযায়ী, সুনামগঞ্জ, নেত্রকোনা ও হবিগঞ্জ জেলার অন্তত সাতটি নদীর আটটি পয়েন্টে পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে।এর মধ্যে নলজুর, ধনু–বাউলাই, সোমেশ্বরী, ভুগাই–কংশ, মগরা, কালনি ও সুতাং নদী উল্লেখযোগ্য। কোথাও পানি বাড়ছে, আবার কোথাও সামান্য কমলেও সার্বিকভাবে উচ্চমাত্রায় রয়েছে।পাউবো আরও জানিয়েছে, হাওর অঞ্চলের নদীগুলোর পানি সমতল ঘণ্টায় ০ থেকে ১ সেন্টিমিটার হারে ধীরগতিতে বাড়ছে, যা দীর্ঘমেয়াদে বন্যা ঝুঁকি তৈরি করতে পারে।এদিকে ভারতের মেঘালয় ও আসাম অঞ্চলেও মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হয়েছে। মেঘালয়ের চেরাপুঞ্জিতে ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা উজান থেকে পানি প্রবাহ বাড়াচ্ছে।ফলে সংশ্লিষ্ট এলাকাগুলোতে নদীভাঙন ও বন্যার ঝুঁকি আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

রোববার, ০৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন