মাদারীপুর জেলার শিবচর উপজেলায় প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর এক যুবকের টাওয়ারে উঠে আত্মহত্যার হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে।স্থানীয়রা জানান, শিবচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মৃত সূর্য শিকদারের ছেলে হাসান শিকদার (২২) প্রেমিকার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদে মানসিকভাবে ভেঙে পড়েন।এরপর তিনি রবিবার (৩ মে) সন্ধ্যার পর শিরুয়াইল ইউনিয়নের দফাদারকান্দি এলাকায় প্রেমিকার বাড়ির পাশে থাকা আনুমানিক ৪৬০ ফুট উঁচু একটি বৈদ্যুতিক টাওয়ারে উঠে পড়েন।তিনি টাওয়ার থেকে ফোনে প্রেমিকার সঙ্গে যোগাযোগ করে সম্পর্ক পুনরায় টিকিয়ে রাখার অনুরোধ জানান এবং নিচে না নামলে লাফিয়ে পড়ে আত্মহত্যার হুমকি দেন।
আরও পড়ুন , গঙ্গাচড়ায় ইজিপিপি প্রকল্পে লক্ষীটারী ও বড়বিল ইউনিয়নে লটারির মাধ্যমে ২৭৭ শ্রমিক নির্বাচিত
ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ভিড় করেন এবং পুলিশকে জানানো হয়। এরপর শিবচর থানা পুলিশ, নিলখী তদন্ত কেন্দ্রের পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং পল্লী বিদ্যুৎ বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তপন কুমার ঘোষ জানান, প্রায় সাড়ে ৪ ঘণ্টা ধরে তাকে ফোনে ও সরাসরি বুঝিয়ে নামানোর চেষ্টা করা হয়। শেষ পর্যন্ত তার এক বন্ধুর সহযোগিতায় তাকে নিরাপদে নিচে নামানো সম্ভব হয়।পরে পুলিশ জনরোষ থেকে রক্ষা করে তাকে থানায় নিয়ে যায় এবং পরবর্তীতে পরিবারের কাছে হস্তান্তর করে।এ ঘটনায় পুরো এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্বেগের সৃষ্টি হয় এবং শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় করেন।
বিষয় : আত্মহত্যা যুবক প্রেমবিচ্ছেদে

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন