দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০৪ মে ২০২৬

গঙ্গাচড়ায় ইজিপিপি প্রকল্পে লক্ষীটারী ও বড়বিল ইউনিয়নে লটারির মাধ্যমে ২৭৭ শ্রমিক নির্বাচিত

গঙ্গাচড়ায় ইজিপিপি প্রকল্পে লক্ষীটারী ও বড়বিল ইউনিয়নে লটারি

অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ও বড়বিল ইউনিয়নে ৪০ দিনের খাল খনন ও সংস্কার কাজের জন্য শ্রমিক বাছাইয়ে পৃথকভাবে লটারি অনুষ্ঠিত হয়েছে। স্বচ্ছতা ও সরকারি নীতিমালা অনুসরণ করে রবিবার (৩ মে) দুই ইউনিয়নেই এ কার্যক্রম সম্পন্ন হয়।লক্ষ্মীটারী ইউনিয়নে দুপুর ৩টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত লটারিতে ওয়ার্ডভিত্তিক তালিকা থেকে মোট ১৪৯ জন শ্রমিক নির্বাচন করা হয়। এর মধ্যে ৪৯ জন নারী ও ১০০ জন পুরুষ রয়েছেন। অন্যদিকে বড়বিল ইউনিয়নে বিকেল ৫টায় অনুষ্ঠিত লটারিতে ১৯৩ জন আবেদনকারীর মধ্য থেকে ১২৮ জন শ্রমিক নির্বাচিত হন।সংশ্লিষ্ট সূত্র জানায়, ইজিপিপি প্রকল্পের আওতায় সুবিধাভোগী নির্বাচনে সরকার নির্ধারিত নীতিমালা অনুসরণ করা হয়। প্রকৃত দরিদ্র ও কর্মক্ষম ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতেই লটারির মাধ্যমে এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

আরও পড়ুন , মিঠাপুকুরে ডিবি পুলিশের অভিযানে ১১১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নির্বাচিত শ্রমিকরা এই কর্মসূচির আওতায় টানা ৪৩ দিন কাজ করার সুযোগ পাবেন। তাদের মজুরি সরাসরি ব্যাংক হিসাব অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করা হবে।লক্ষ্মীটারী ইউনিয়নে আয়োজিত লটারিতে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লা আল হাদী, সহকারী শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান, পিআইও অফিসের সহকারী প্রকৌশলী আতাউর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধিরা। অন্যদিকে বড়বিল ইউনিয়নের লটারিতে উপস্থিত ছিলেন চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল হুদা, সহকারী শিক্ষা অফিসার কেশব বর্মন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।উপস্থিত কর্মকর্তারা জানান, প্রকল্পের কাজ শিগগিরই শুরু হবে এবং নির্ধারিত সময়ের মধ্যেই তা সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

বিষয় : শ্রমিক লক্ষ্মীটারী ইউনিয়ন শ্রমিক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

গঙ্গাচড়ায় ইজিপিপি প্রকল্পে লক্ষীটারী ও বড়বিল ইউনিয়নে লটারির মাধ্যমে ২৭৭ শ্রমিক নির্বাচিত

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ও বড়বিল ইউনিয়নে ৪০ দিনের খাল খনন ও সংস্কার কাজের জন্য শ্রমিক বাছাইয়ে পৃথকভাবে লটারি অনুষ্ঠিত হয়েছে। স্বচ্ছতা ও সরকারি নীতিমালা অনুসরণ করে রবিবার (৩ মে) দুই ইউনিয়নেই এ কার্যক্রম সম্পন্ন হয়।লক্ষ্মীটারী ইউনিয়নে দুপুর ৩টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত লটারিতে ওয়ার্ডভিত্তিক তালিকা থেকে মোট ১৪৯ জন শ্রমিক নির্বাচন করা হয়। এর মধ্যে ৪৯ জন নারী ও ১০০ জন পুরুষ রয়েছেন। অন্যদিকে বড়বিল ইউনিয়নে বিকেল ৫টায় অনুষ্ঠিত লটারিতে ১৯৩ জন আবেদনকারীর মধ্য থেকে ১২৮ জন শ্রমিক নির্বাচিত হন।সংশ্লিষ্ট সূত্র জানায়, ইজিপিপি প্রকল্পের আওতায় সুবিধাভোগী নির্বাচনে সরকার নির্ধারিত নীতিমালা অনুসরণ করা হয়। প্রকৃত দরিদ্র ও কর্মক্ষম ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতেই লটারির মাধ্যমে এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

আরও পড়ুন , মিঠাপুকুরে ডিবি পুলিশের অভিযানে ১১১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নির্বাচিত শ্রমিকরা এই কর্মসূচির আওতায় টানা ৪৩ দিন কাজ করার সুযোগ পাবেন। তাদের মজুরি সরাসরি ব্যাংক হিসাব অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করা হবে।লক্ষ্মীটারী ইউনিয়নে আয়োজিত লটারিতে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লা আল হাদী, সহকারী শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান, পিআইও অফিসের সহকারী প্রকৌশলী আতাউর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধিরা। অন্যদিকে বড়বিল ইউনিয়নের লটারিতে উপস্থিত ছিলেন চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল হুদা, সহকারী শিক্ষা অফিসার কেশব বর্মন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।উপস্থিত কর্মকর্তারা জানান, প্রকল্পের কাজ শিগগিরই শুরু হবে এবং নির্ধারিত সময়ের মধ্যেই তা সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত