দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০৪ মে ২০২৬

মিঠাপুকুরে ডিবি পুলিশের অভিযানে ১১১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ডিবি পুলিশের অভিযানে ১১১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রংপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) মিঠাপুকুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১১ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।ডিবি পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ২ মে ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে মিঠাপুকুর থানার ৯ নম্বর ময়েনপুর ইউনিয়নের শুকরের হাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় একটি পান-সিগারেটের দোকানে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দোকানদার মোঃ তৈহিদুল সরকার (৬০) পালানোর চেষ্টা করেন। 

আরও পড়ুন , মহেশপুরে বিজিবির অভিযানে ৯০ বোতল মদসহ বিভিন্ন মাদক উদ্ধার

তবে ডিবি সদস্যরা ঘটনাস্থলেই তাকে আটক করতে সক্ষম হয়।আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার হেফাজত থেকে ১১১ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তা জব্দ করা হয়।গ্রেপ্তারকৃত তৈহিদুল সরকার চক দুর্গাপুর গ্রামের মৃত শমস উদ্দিনের পুত্র। এ ঘটনায় মিঠাপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-০৬, তারিখ: ০৩/০৫/২০২৬)।পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বিষয় : গ্রেপ্তার মাদক ইয়াবা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মিঠাপুকুরে ডিবি পুলিশের অভিযানে ১১১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

রংপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) মিঠাপুকুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১১ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।ডিবি পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ২ মে ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে মিঠাপুকুর থানার ৯ নম্বর ময়েনপুর ইউনিয়নের শুকরের হাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় একটি পান-সিগারেটের দোকানে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দোকানদার মোঃ তৈহিদুল সরকার (৬০) পালানোর চেষ্টা করেন। 

আরও পড়ুন , মহেশপুরে বিজিবির অভিযানে ৯০ বোতল মদসহ বিভিন্ন মাদক উদ্ধার

তবে ডিবি সদস্যরা ঘটনাস্থলেই তাকে আটক করতে সক্ষম হয়।আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার হেফাজত থেকে ১১১ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তা জব্দ করা হয়।গ্রেপ্তারকৃত তৈহিদুল সরকার চক দুর্গাপুর গ্রামের মৃত শমস উদ্দিনের পুত্র। এ ঘটনায় মিঠাপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-০৬, তারিখ: ০৩/০৫/২০২৬)।পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত