লক্ষ্মীপুরের রাজগঞ্জে মানিক শেখ ও ইসমাইল শেখ নামের দুই খালাতো ভাই গংদের বিরুদ্ধে মোঃ আবু জাফর শেখ (৫২) নামের এক শারীরিক প্রতিবন্ধীর সম্পত্তি জবরদখলসহ পুকুরের মাছ লুটের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উত্তর চাঙ্গিরগাঁও গ্রামের রেহান উদ্দিন শেখের বাড়ি প্রকাশ বৈরাগী বাড়িতে। সৃষ্ট ঘটনায় ভুক্তভোগী আবু জাফর রামগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়েরের পরও পুলিশী সহযোগিতা পাচ্ছেনা। অন্যদিকে বিচারের আশায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের দ্বারে দ্বারে ধরনা দিয়ে আসলেও বিবাদীদের হুমকি ধমকিতে কেউ এগিয়ে আসছে না। ফলে প্রতিবন্ধী জাফর প্রাণের প্রাণের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে।
আরও পড়ুন, উজানের ঢল ও বৃষ্টিতে কিশোরগঞ্জে পানির ওঠানামা, হাওরে ডুবছে বোরোধান
প্রতিবন্ধী আবু জাফর জানান, তার পিতা মৃত মুক্তিযোদ্ধা চান মিয়া শেখ জীবদ্দশায় তার ভায়রা ভাই ছেরাজুল হক কিছু সম্পত্তি ক্রয় করে তাদের বাড়িতে বসবাস শুরু করেন। এরপর তারা উভয়ে মৃত্যুবরণ করলে ছেরাজুল হকের ছেলে মানিক শেখ ও ইসমাইল শেখ গং প্রতিবন্ধী জাফরের সমূহ সম্পত্তি নিজেদের দাবি করে। এ নিয়ে স্থানীয় বিচার সালিশ অমান্য করে প্রাণে হত্যার হুমকি দিয়ে তার সম্পত্তি জবরদখলসহ গত ২০ ফেব্রুয়ারি তার মালিকানা পুকুরের পানির সেচে ৬০ হাজার টাকার মাছ লুট করে নিয়ে যায়।
আরও পড়ুন, শ্রীপুরে প্রবাসীর ভবন দখলের অভিযোগ, ভাই-বউয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
এ নিয়ে লিখিত অভিযোগ দায়েরের পরও পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেনি। বিবাদীদের উশৃংখল আচরণের স্থানীয় কেউ এগিয়ে না আসায় বর্তমানে জাফর প্রাণ হরণের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। সরজমিন পরিদর্শনে গিয়ে অভিযুক্তদের না পাওয়ায় সৃষ্ট ঘটনায় তাদের মন্তব্য নেয়া সম্ভব হয়নি।
বিষয় : অভিযোগ লক্ষ্মীপুর প্রতিবন্ধী লুট

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন