দৈনিক সংবাদ দিগন্ত

৯ম পে স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে দেশজুড়ে কর্মসূচি ঘোষণা

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে মাঠে নামছে সরকারি কর্মকর্তা

আসন্ন জাতীয় বাজেটকে সামনে রেখে নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে মাঠে নামছে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটি ঢাকায় কেন্দ্রীয় প্রতিনিধি সমাবেশের ঘোষণা দিয়েছে।আগামী ১৬ মে জাতীয় প্রেস ক্লাব-এ অনুষ্ঠিত হবে এই সমাবেশ ও আলোচনাসভা।এর আগে ৮ মে পটুয়াখালী এবং ৯ মে খুলনায় আঞ্চলিক প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হবে।সংগঠনটির দাবি, দীর্ঘদিন ধরে নতুন পে স্কেল বাস্তবায়ন না হওয়ায় নিম্ন গ্রেডের কর্মচারীরা চরম আর্থিক সংকটে রয়েছেন।তারা বলছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বর্তমান বেতনে মাস চালানো কঠিন হয়ে পড়েছে।

আরও পড়ুন , জুলাই সনদের প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর : তারেক রহমান

১১ বছরে দুটি পে স্কেল কার্যকর হওয়ার কথা থাকলেও এখনো নতুন কোনো পে স্কেল বাস্তবায়ন হয়নি।বর্তমানে প্রায় ২২ লাখ সরকারি কর্মচারী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আর্থিক চাপে রয়েছেন। অনেকেই ঋণের বোঝা নিয়ে জীবনযাপন করছেন।সংগঠনটির দাবি, আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নবম পে স্কেলের জন্য বরাদ্দ না থাকলে কর্মচারীদের মধ্যে অসন্তোষ বাড়তে পারে।এদিকে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নবম পে স্কেল বাস্তবায়নে একটি কমিটি ইতোমধ্যে সুপারিশ জমা দিয়েছে। সেখানে ধাপে ধাপে বেতন বৃদ্ধি কার্যকর করার প্রস্তাব রাখা হয়েছে।সম্ভাব্য পরিকল্পনা অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে প্রথম ধাপে মূল বেতন বৃদ্ধি কার্যকর হতে পারে।এখন দেখার বিষয়—সরকার আসন্ন বাজেটে এই গুরুত্বপূর্ণ দাবিকে কতটা গুরুত্ব দেয়।

বিষয় : দেশজুড়ে পে স্কেল বাস্তবায়

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ০৮ মে ২০২৬

৯ম পে স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে দেশজুড়ে কর্মসূচি ঘোষণা

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

আসন্ন জাতীয় বাজেটকে সামনে রেখে নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে মাঠে নামছে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটি ঢাকায় কেন্দ্রীয় প্রতিনিধি সমাবেশের ঘোষণা দিয়েছে।আগামী ১৬ মে জাতীয় প্রেস ক্লাব-এ অনুষ্ঠিত হবে এই সমাবেশ ও আলোচনাসভা।এর আগে ৮ মে পটুয়াখালী এবং ৯ মে খুলনায় আঞ্চলিক প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হবে।সংগঠনটির দাবি, দীর্ঘদিন ধরে নতুন পে স্কেল বাস্তবায়ন না হওয়ায় নিম্ন গ্রেডের কর্মচারীরা চরম আর্থিক সংকটে রয়েছেন।তারা বলছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বর্তমান বেতনে মাস চালানো কঠিন হয়ে পড়েছে।

আরও পড়ুন , জুলাই সনদের প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর : তারেক রহমান

১১ বছরে দুটি পে স্কেল কার্যকর হওয়ার কথা থাকলেও এখনো নতুন কোনো পে স্কেল বাস্তবায়ন হয়নি।বর্তমানে প্রায় ২২ লাখ সরকারি কর্মচারী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আর্থিক চাপে রয়েছেন। অনেকেই ঋণের বোঝা নিয়ে জীবনযাপন করছেন।সংগঠনটির দাবি, আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নবম পে স্কেলের জন্য বরাদ্দ না থাকলে কর্মচারীদের মধ্যে অসন্তোষ বাড়তে পারে।এদিকে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নবম পে স্কেল বাস্তবায়নে একটি কমিটি ইতোমধ্যে সুপারিশ জমা দিয়েছে। সেখানে ধাপে ধাপে বেতন বৃদ্ধি কার্যকর করার প্রস্তাব রাখা হয়েছে।সম্ভাব্য পরিকল্পনা অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে প্রথম ধাপে মূল বেতন বৃদ্ধি কার্যকর হতে পারে।এখন দেখার বিষয়—সরকার আসন্ন বাজেটে এই গুরুত্বপূর্ণ দাবিকে কতটা গুরুত্ব দেয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত