নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর—এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৩ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ জেলা প্রশাসক সম্মেলনে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে, তা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে—এ নিয়ে কোনো সংশয়ের সুযোগ নেই।তিনি জেলা প্রশাসকদের উদ্দেশে বলেন, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরাই সরকারের সঙ্গে জনগণের প্রধান সেতুবন্ধন।
আরও পড়ুন ,ঈদুল আজহার সম্ভাব্য দিন প্রকাশ, অপেক্ষায় দেশবাসী
তাদের সততা, দক্ষতা ও জবাবদিহিতার ওপর সরকারের সফলতা নির্ভর করে।সুশাসন প্রতিষ্ঠায় দক্ষ নেতৃত্ব, জবাবদিহিতা ও কার্যকর ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নিয়ন্ত্রণ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং বাল্যবিবাহ ও নারী-শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।পাশাপাশি মোবাইল কোর্ট জোরদার করা এবং খাদ্যে ভেজালের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশনা দেন।
বিষয় : অঙ্গীকার প্রতিশ্রুতি বাস্তবায়নে

শুক্রবার, ০৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন