দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ০২ মে ২০২৬

এক বছর পর টেকনাফ বন্দরে মিয়ানমারের কাঠবোঝাই ট্রলার

দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর আবারও মিয়ানমার থেকে কাঠবোঝাই ট্রলার এসে পৌঁছেছে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর ঘাটে। এতে সীমান্ত বাণিজ্য পুনরায় চালুর সম্ভাবনায় স্বস্তি ফিরেছে ব্যবসায়ী ও শ্রমিকদের মাঝে। শুক্রবার সকালে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু এলাকা থেকে ট্রলারটি যাত্রা শুরু করে দুপুর দেড়টার দিকে টেকনাফ বন্দরে এসে পৌঁছায়। ট্রলারে প্রায় ৪২ টন কাঠ রয়েছে বলে জানা গেছে।

এর আগে, গত ১৪ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করে দ্রুত কার্যক্রম চালুর ঘোষণা দেন। বন্দর এলাকায় উপস্থিত হয়ে কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, বৈধ সীমান্ত বাণিজ্য চালু হলে রাজস্ব আয় বাড়বে এবং হাজারো মানুষের কর্মসংস্থান ফিরবে। সরেজমিনে দেখা যায়, মিয়ানমারের পতাকাবাহী ট্রলারটি ঘাটে নোঙর করেছে। এতে চম্পাফুল ও গর্জনসহ মোট ৯৬৩ পিস কাঠ রয়েছে, যা খালাসের প্রক্রিয়ায় রয়েছে।

আরও পড়ুন, টাঙ্গাইলে পালিত কন্যাকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার

ট্রলারের মাঝি নেছার আহমেদ জানান, মংডু খাল থেকে মাত্র দুই ঘণ্টায় তারা টেকনাফ বন্দরে পৌঁছেছেন। পথে নাফ নদীতে কোস্ট গার্ড ও বিজিবির টহল দল তল্লাশি চালায়। এ বিষয়ে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক হানিফুর রহমান ভূঁইয়া বলেন, ট্রলারটি কোথা থেকে এসেছে তা যাচাই করা হচ্ছে। অন্যদিকে, বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী জানান, কাঠ খালাসের কার্যক্রম চলমান রয়েছে।

আরও পড়ুন, চট্টগ্রামে ছাত্রলীগ নেতা গ্রেফতার

দীর্ঘদিনের অচলাবস্থার পর এই ট্রলারের আগমন সীমান্ত বাণিজ্য পুনরুজ্জীবনের ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। উল্লেখ্য, মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতের কারণে দীর্ঘদিন ধরে নাফ নদীপথে পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ ছিল। এতে শতাধিক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হন এবং সরকার বিপুল রাজস্ব হারায়।

বিষয় : পরিদর্শন কক্সবাজার ট্রলার মিয়ানমার টেকনাফ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

এক বছর পর টেকনাফ বন্দরে মিয়ানমারের কাঠবোঝাই ট্রলার

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর আবারও মিয়ানমার থেকে কাঠবোঝাই ট্রলার এসে পৌঁছেছে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর ঘাটে। এতে সীমান্ত বাণিজ্য পুনরায় চালুর সম্ভাবনায় স্বস্তি ফিরেছে ব্যবসায়ী ও শ্রমিকদের মাঝে। শুক্রবার সকালে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু এলাকা থেকে ট্রলারটি যাত্রা শুরু করে দুপুর দেড়টার দিকে টেকনাফ বন্দরে এসে পৌঁছায়। ট্রলারে প্রায় ৪২ টন কাঠ রয়েছে বলে জানা গেছে।

এর আগে, গত ১৪ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করে দ্রুত কার্যক্রম চালুর ঘোষণা দেন। বন্দর এলাকায় উপস্থিত হয়ে কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, বৈধ সীমান্ত বাণিজ্য চালু হলে রাজস্ব আয় বাড়বে এবং হাজারো মানুষের কর্মসংস্থান ফিরবে। সরেজমিনে দেখা যায়, মিয়ানমারের পতাকাবাহী ট্রলারটি ঘাটে নোঙর করেছে। এতে চম্পাফুল ও গর্জনসহ মোট ৯৬৩ পিস কাঠ রয়েছে, যা খালাসের প্রক্রিয়ায় রয়েছে।

আরও পড়ুন, টাঙ্গাইলে পালিত কন্যাকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার

ট্রলারের মাঝি নেছার আহমেদ জানান, মংডু খাল থেকে মাত্র দুই ঘণ্টায় তারা টেকনাফ বন্দরে পৌঁছেছেন। পথে নাফ নদীতে কোস্ট গার্ড ও বিজিবির টহল দল তল্লাশি চালায়। এ বিষয়ে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক হানিফুর রহমান ভূঁইয়া বলেন, ট্রলারটি কোথা থেকে এসেছে তা যাচাই করা হচ্ছে। অন্যদিকে, বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী জানান, কাঠ খালাসের কার্যক্রম চলমান রয়েছে।

আরও পড়ুন, চট্টগ্রামে ছাত্রলীগ নেতা গ্রেফতার

দীর্ঘদিনের অচলাবস্থার পর এই ট্রলারের আগমন সীমান্ত বাণিজ্য পুনরুজ্জীবনের ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। উল্লেখ্য, মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতের কারণে দীর্ঘদিন ধরে নাফ নদীপথে পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ ছিল। এতে শতাধিক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হন এবং সরকার বিপুল রাজস্ব হারায়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত