দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ০২ মে ২০২৬

চট্টগ্রামে ছাত্রলীগ নেতা গ্রেফতার

চট্টগ্রামে ছাত্রলীগ নেতা গ্রেফতার
চট্টগ্রামে ছাত্রলীগ নেতা গ্রেফতার

চট্টগ্রাম নগরের চান্দগাঁও আবাসিক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ-এর এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১ মে) সন্ধ্যা ৭টার দিকে চান্দগাঁও থানার একটি অভিযানে একেএম আসিফুর রহমান চৌধুরী (২৫) নামে ওই নেতাকে বি-ব্লকের প্রধান গেইট এলাকা থেকে আটক করা হয়।

আরও পড়ুন, রংপুরে মহান মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, অংশ নিলেন পুলিশ সুপার

পুলিশ জানায়, গ্রেফতার আসিফ লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এবং পদুয়া ইউনিয়নের নোয়াপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে লোহাগাড়া থানায় একাধিক মামলা রয়েছে।

আরও পড়ুন, টাঙ্গাইলে পালিত কন্যাকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর হোসাইন মামুন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, বিশেষ অভিযানের মাধ্যমে তাকে আটক করা হয়েছে। তিনি বলেন, আসিফুর রহমানের বিরুদ্ধে আন্দোলন সংশ্লিষ্ট সহিংসতার একাধিক অভিযোগ রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

বিষয় : গ্রেফতার চট্টগ্রাম ছাত্রলীগ নেতা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

চট্টগ্রামে ছাত্রলীগ নেতা গ্রেফতার

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

চট্টগ্রাম নগরের চান্দগাঁও আবাসিক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ-এর এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১ মে) সন্ধ্যা ৭টার দিকে চান্দগাঁও থানার একটি অভিযানে একেএম আসিফুর রহমান চৌধুরী (২৫) নামে ওই নেতাকে বি-ব্লকের প্রধান গেইট এলাকা থেকে আটক করা হয়।

আরও পড়ুন, রংপুরে মহান মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, অংশ নিলেন পুলিশ সুপার

পুলিশ জানায়, গ্রেফতার আসিফ লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এবং পদুয়া ইউনিয়নের নোয়াপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে লোহাগাড়া থানায় একাধিক মামলা রয়েছে।

আরও পড়ুন, টাঙ্গাইলে পালিত কন্যাকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর হোসাইন মামুন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, বিশেষ অভিযানের মাধ্যমে তাকে আটক করা হয়েছে। তিনি বলেন, আসিফুর রহমানের বিরুদ্ধে আন্দোলন সংশ্লিষ্ট সহিংসতার একাধিক অভিযোগ রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত