দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ০১ মে ২০২৬

মধ্যনগরে মহিষখলা বাজারে ৩০টি সিসি ক্যামেরা স্থাপন

আনোয়ারায় ৭ হাজার ৮৪৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, মোটরসাইকেল জব্দ

মোগরাপাড়ায় কঠোর উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো প্রায় ১ হাজার স্থাপনা

কোটালীপাড়ায় মাদ্রাসার স্থাপনা আটকে দোকান নির্মাণ; ক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী

হিজলায় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৮ বছর পর গাজীপুর থেকে গ্রেপ্তার

সুন্দরবনে কোস্টগার্ডের কাছে নানা ভাই বাহিনীর প্রধানসহ ১২ দস্যুর আত্মসমর্পণ

মঠবাড়িয়ায় বিএনপি কার্যালয়ের তালা ভেঙে ভাঙচুর, উদ্ধার ২ অবিস্ফোরিত ককটেল

কিশোরগঞ্জে সরকারি রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগ, ভোগান্তিতে শতাধিক পরিবার

কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের স্বল্পমারিয়া এলাকায় সরকারি রাস্তা দখল করে অবৈধভাবে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে ফরিদ উদ্দিন ও দ্বীন ইসলামের বিরুদ্ধে। এতে করে প্রায় ৩ থেকে ৪ শতাধিক পরিবারের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। শুক্রবার (১ মে) বিকেলে স্বল্পমারিয়া এলাকায় দখলকৃত রাস্তার পাশে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন এলাকাবাসীর পক্ষে মো. শাফিউল আলম অপু।

আরও পড়ুন, মুন্সীগঞ্জে পাঁচতলা ভবনে আগুন

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, বাসুরদিয়া মৌজার সিএস ও এসএ দাগ নং-০৩ এবং আরএস দাগ নং-০৪ এর সরকারি রাস্তা দিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় শতাধিক পরিবার যাতায়াত করে আসছিল। কিন্তু  কিছুদিন পূর্বে  ফরিদ উদ্দিন ও দ্বীন ইসলাম ক্ষমতার প্রভাব খাটিয়ে ওই রাস্তা দখল করে অবৈধভাবে ভবন নির্মাণ করেছেন। এলাকাবাসী বাধা দিলেও তারা জোরপূর্বক নির্মাণ কাজ চালিয়ে যান। তিনি আরও বলেন, রাস্তা দখলের কারণে শিক্ষার্থীদের স্কুলে যেতে সমস্যা হচ্ছে, কৃষকরা ধান ঘরে তুলতে পারছেন না এবং অসুস্থ রোগীদের হাসপাতালে নিতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এমনকি কোনো যানবাহনও এখন আর ওই এলাকায় প্রবেশ করতে পারছে না।

আরও পড়ুন, সিদ্ধিরগঞ্জ পাওয়ার প্ল্যান্টে ভয়াবহ অগ্নিকাণ্ড

এলাকাবাসীর দাবি, বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-দরবার হলেও অভিযুক্তরা রাস্তা দখলমুক্ত করতে রাজি হননি। সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপ কামনা করে দখলকৃত সরকারি রাস্তা উন্মুক্ত করে জনসাধারণের চলাচলের উপযোগী করে দেওয়ার দাবি জানান বক্তারা। এ সময় উপস্থিত ছিলেন মো. আলমগীর হোসেন, মো. রুস্তম আলী, মো. সিরাজ মিয়া, মো. জালাল মিয়া, মো. মলাই মিয়া, সাইফুল ইসলাম মিন্টু, মো. শাহ আলম, মো. জাহেদুল মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিষয় : কিশোরগঞ্জ ভোগান্তি রাস্তা দখল ভবন নির্মাণ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

কিশোরগঞ্জে সরকারি রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগ, ভোগান্তিতে শতাধিক পরিবার

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের স্বল্পমারিয়া এলাকায় সরকারি রাস্তা দখল করে অবৈধভাবে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে ফরিদ উদ্দিন ও দ্বীন ইসলামের বিরুদ্ধে। এতে করে প্রায় ৩ থেকে ৪ শতাধিক পরিবারের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। শুক্রবার (১ মে) বিকেলে স্বল্পমারিয়া এলাকায় দখলকৃত রাস্তার পাশে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন এলাকাবাসীর পক্ষে মো. শাফিউল আলম অপু।

আরও পড়ুন, মুন্সীগঞ্জে পাঁচতলা ভবনে আগুন

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, বাসুরদিয়া মৌজার সিএস ও এসএ দাগ নং-০৩ এবং আরএস দাগ নং-০৪ এর সরকারি রাস্তা দিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় শতাধিক পরিবার যাতায়াত করে আসছিল। কিন্তু  কিছুদিন পূর্বে  ফরিদ উদ্দিন ও দ্বীন ইসলাম ক্ষমতার প্রভাব খাটিয়ে ওই রাস্তা দখল করে অবৈধভাবে ভবন নির্মাণ করেছেন। এলাকাবাসী বাধা দিলেও তারা জোরপূর্বক নির্মাণ কাজ চালিয়ে যান। তিনি আরও বলেন, রাস্তা দখলের কারণে শিক্ষার্থীদের স্কুলে যেতে সমস্যা হচ্ছে, কৃষকরা ধান ঘরে তুলতে পারছেন না এবং অসুস্থ রোগীদের হাসপাতালে নিতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এমনকি কোনো যানবাহনও এখন আর ওই এলাকায় প্রবেশ করতে পারছে না।

আরও পড়ুন, সিদ্ধিরগঞ্জ পাওয়ার প্ল্যান্টে ভয়াবহ অগ্নিকাণ্ড

এলাকাবাসীর দাবি, বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-দরবার হলেও অভিযুক্তরা রাস্তা দখলমুক্ত করতে রাজি হননি। সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপ কামনা করে দখলকৃত সরকারি রাস্তা উন্মুক্ত করে জনসাধারণের চলাচলের উপযোগী করে দেওয়ার দাবি জানান বক্তারা। এ সময় উপস্থিত ছিলেন মো. আলমগীর হোসেন, মো. রুস্তম আলী, মো. সিরাজ মিয়া, মো. জালাল মিয়া, মো. মলাই মিয়া, সাইফুল ইসলাম মিন্টু, মো. শাহ আলম, মো. জাহেদুল মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত