দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ০১ মে ২০২৬

মুন্সীগঞ্জে পাঁচতলা ভবনে আগুন

মুন্সীগঞ্জে পাঁচতলা ভবনে আগুন
মুন্সীগঞ্জে পাঁচতলা ভবনে আগুন

মুন্সীগঞ্জে সদর উপজেলা-এর মানিকপুর এলাকায় একটি পাঁচতলা ভবনের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানায়, শুক্রবার দুপুর আড়াইটার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। আগুনের সূত্রপাত হয় মানিকপুর এলাকার একটি পাঁচতলা ভবনের নিচতলায়, যা স্থানীয়ভাবে মানিক ব্যাপারীর ভবন হিসেবে পরিচিত।

আরও পড়ুন, নিষেধাজ্ঞা শেষে মেঘনায় জেলেদের হতাশা: ইলিশশূন্য চাঁদপুর বড় স্টেশন ঘাট

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্বল্প সময়ের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা। এ সময় ফায়ার সার্ভিস কর্মীরা ভবনের বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেন, ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আরও পড়ুন, স্বাধীনতা যুদ্ধে জামায়াতে ইসলাম মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি প্রতিষ্ঠিত সত্য: আইন মন্ত্রী মোঃ আসাদুজ্জামান

অগ্নিকাণ্ডে ভবনের অন্তত ১০টি বৈদ্যুতিক মিটার পুড়ে গেছে। এতে কিছু আর্থিক ক্ষয়ক্ষতি হলেও বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঝুঁকি থেকে রক্ষা পাওয়া গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিষয় : মুন্সীগঞ্জ অগ্নিকাণ্ড ফায়ার সার্ভিস মানিকপুর পাঁচতলা ভবন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ১২ জুন ২০২৬

মুন্সীগঞ্জে পাঁচতলা ভবনে আগুন

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

মুন্সীগঞ্জে সদর উপজেলা-এর মানিকপুর এলাকায় একটি পাঁচতলা ভবনের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানায়, শুক্রবার দুপুর আড়াইটার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। আগুনের সূত্রপাত হয় মানিকপুর এলাকার একটি পাঁচতলা ভবনের নিচতলায়, যা স্থানীয়ভাবে মানিক ব্যাপারীর ভবন হিসেবে পরিচিত।

আরও পড়ুন, নিষেধাজ্ঞা শেষে মেঘনায় জেলেদের হতাশা: ইলিশশূন্য চাঁদপুর বড় স্টেশন ঘাট

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্বল্প সময়ের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা। এ সময় ফায়ার সার্ভিস কর্মীরা ভবনের বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেন, ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আরও পড়ুন, স্বাধীনতা যুদ্ধে জামায়াতে ইসলাম মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি প্রতিষ্ঠিত সত্য: আইন মন্ত্রী মোঃ আসাদুজ্জামান

অগ্নিকাণ্ডে ভবনের অন্তত ১০টি বৈদ্যুতিক মিটার পুড়ে গেছে। এতে কিছু আর্থিক ক্ষয়ক্ষতি হলেও বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঝুঁকি থেকে রক্ষা পাওয়া গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত