দৈনিক সংবাদ দিগন্ত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত পিকাপে আগুন, এক ঘণ্টা যান চলাচল বন্ধ

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত একটি পিকআপ ভ্যানে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে এক্সপ্রেসওয়েতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার উমপাড়া এলাকায় মাওয়ামুখী লেনে এ ঘটনা ঘটে।আরও পড়ুন, জলঢাকায় ইউএনওর অভিযানে যানজটমুক্ত জিরো পয়েন্টপ্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রডবোঝাই একটি পিকআপ ঢাকা থেকে গোপালগঞ্জের দিকে যাচ্ছিল। হঠাৎ চলন্ত অবস্থায় গাড়িটিতে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে চালক ও আশপাশের যানবাহনে আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ চেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।আরও পড়ুন, মাতামুহুরী রিজার্ভে বনদস্যুদের দৌরাত্ম্য, রহস্যজনক সহযোগিতার অভিযোগ!আগুনের কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ওই অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়, যার ফলে এক ঘণ্টা যানজটের সৃষ্টি হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার যান চলাচল শুরু হয়।আরও পড়ুন, কিশোরগঞ্জে এতিম শিশুকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেফতারফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটি বা শর্ট সার্কিটের কারণে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ বলেন, খবর পাওয়ার পরই দুইটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তাদের দ্রুত কার্যক্রমে আগুন নিয়ন্ত্রণে আসে।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত পিকাপে আগুন, এক ঘণ্টা যান চলাচল বন্ধ