দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬

মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপি ও মহিলা দলের ৮ নেতা বহিষ্কার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনের বিএনপি ও মহিলা দলের ৮ নেতাকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় জেলা বিএনপির সদস্য দেলোয়ার হোসেন, তাজুল ইসলাম, আওলাদ হোসেন উজ্জ্বল, জসিম মোল্লা, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বীনা, জেলার সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আওলাদ হোসেন ভুইয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ ও কোলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহেরকে বহিষ্কার করা হয়।

এ নিয়ে গত কয়েকদিনে মুন্সীগঞ্জের বিভিন্ন উপজেলার ১৩ বিএনপি নেতাকে বহিষ্কার করা হলো। এর আগে জেলা বিএনপির সদস্য সচিব ও মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন এবং মুন্সীগঞ্জ-১ আসনে জেলা বিএনপির সদস্য ও স্বতন্ত্র প্রার্থী আলহাজ মোমিন আলীকে বহিষ্কার করা হয়। তা ছাড়া জেলা যুবদলের সাবেক সদস্য সচিব মাসুদ রানা, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মজিবুর রহমানকে দলীয় প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।

আরও পড়ুন, গোপালগঞ্জে জেলা জজের বাসভবনে ককটেল হামলা

এছাড়াও মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া উপজেলা নিয়ে গঠিত মুন্সীগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন করায় প্রার্থীর ভাইসহ ইউনিয়ন বিএনপির ৩ নেতা ও দুটি ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। বহিষ্কৃত নেতারা হলেন— জেলা বিএনপির বহিষ্কৃত সদস্য সচিব স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের ভাই সদর উপজেলার পঞ্চসার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন, মহাকালি ইউনিয়ন বিএনপির সভাপতি নাসির উদ্দিন ভূইয়া ও রামপাল ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শওকত।

বহিষ্কৃত বিএনপি নেতা মতিন জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক এমপি আব্দুল হাইয়ের ছোট ভাই। এ ছাড়াও মহাকালি ইউনিয়ন ও রামপাল ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিষয় : নির্বাচন মুন্সীগঞ্জ বহিষ্কার নেতা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপি ও মহিলা দলের ৮ নেতা বহিষ্কার

প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত