দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

লৌহজংয়ে উপজেলা কর্মকর্তাদের সাথে এমপি আব্দুস সালাম আজাদের মতবিনিময়

মুন্সীগঞ্জ- ২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ লৌহজং উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববী মিতুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

​মতবিনিময় সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের বর্তমান অবস্থা, বিদ্যমান নানা সংকট ও চাহিদার বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরেন সংশ্লিষ্ট দপ্তরে কর্মরত কর্মকর্তাবৃন্দ। একই সাথে তারা জনসেবা ও উন্নয়নের গতি সচল রাখতে এসব সমস্যা দ্রুত সমাধানের জন্য নবনির্বাচিত সংসদ সদস্যের নিকট জোর আহ্বান জানান। কর্মকর্তাদের বক্তব্য ও সমস্যার কথা শুনে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ পর্যায়ক্রমে উপজেলার সকল দপ্তরের সংকট নিরসন ও প্রয়োজনীয় চাহিদা পূরণ করার আশ্বাস প্রদান করেন।

​সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বাসির ছাত্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাহনিতা লস্কর, লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা রেজাউল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা শ্যামল পদ্দার ও কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান উদ দৌলা। আরও বক্তব্য রাখেন পল্লী বিদ্যুৎ উন্নয়ন কর্মকর্তা (ডিজিএম) মুহাম্মদ মনসুর হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলীর সহকারী প্রকৌশলী সৈয়দ কামরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা আরাধনা কর্মকার, সমাজসেবা কর্মকর্তা উজ্জ্বল মুন্সী এবং শিক্ষা কর্মকর্তা এনায়েত রহমান।

​এছাড়াও সভায় উপস্থিত ছিলেন লৌহজং সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল রহমান শিকদার, হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, শিমুলিয়া ঘাট বন্দর কর্মকর্তা নিয়াজ মো. খান, লৌহজং প্রেস ক্লাবের সভাপতি শওকত হোসেন ও সাধারণ সম্পাদক মানিক মিয়াসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

বিষয় : মতবিনিময় মুন্সীগঞ্জ লৌহজং

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

লৌহজংয়ে উপজেলা কর্মকর্তাদের সাথে এমপি আব্দুস সালাম আজাদের মতবিনিময়

প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

মুন্সীগঞ্জ- ২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ লৌহজং উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববী মিতুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

​মতবিনিময় সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের বর্তমান অবস্থা, বিদ্যমান নানা সংকট ও চাহিদার বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরেন সংশ্লিষ্ট দপ্তরে কর্মরত কর্মকর্তাবৃন্দ। একই সাথে তারা জনসেবা ও উন্নয়নের গতি সচল রাখতে এসব সমস্যা দ্রুত সমাধানের জন্য নবনির্বাচিত সংসদ সদস্যের নিকট জোর আহ্বান জানান। কর্মকর্তাদের বক্তব্য ও সমস্যার কথা শুনে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ পর্যায়ক্রমে উপজেলার সকল দপ্তরের সংকট নিরসন ও প্রয়োজনীয় চাহিদা পূরণ করার আশ্বাস প্রদান করেন।

​সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বাসির ছাত্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাহনিতা লস্কর, লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা রেজাউল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা শ্যামল পদ্দার ও কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান উদ দৌলা। আরও বক্তব্য রাখেন পল্লী বিদ্যুৎ উন্নয়ন কর্মকর্তা (ডিজিএম) মুহাম্মদ মনসুর হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলীর সহকারী প্রকৌশলী সৈয়দ কামরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা আরাধনা কর্মকার, সমাজসেবা কর্মকর্তা উজ্জ্বল মুন্সী এবং শিক্ষা কর্মকর্তা এনায়েত রহমান।

​এছাড়াও সভায় উপস্থিত ছিলেন লৌহজং সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল রহমান শিকদার, হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, শিমুলিয়া ঘাট বন্দর কর্মকর্তা নিয়াজ মো. খান, লৌহজং প্রেস ক্লাবের সভাপতি শওকত হোসেন ও সাধারণ সম্পাদক মানিক মিয়াসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত