দৈনিক সংবাদ দিগন্ত

মধ্যপ্রাচ্য উত্তেজনায় ইসরায়েলে ৬,৫০০ টন সামরিক সরঞ্জাম পাঠাল যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েলকে বড় ধরনের সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রায় ৬,৫০০ টন সামরিক সরঞ্জাম দেশটিতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রতিবেদন অনুযায়ী, দুটি কার্গো জাহাজ এবং কয়েকটি সামরিক বিমানযোগে এসব সরঞ্জাম ইসরায়েলে পৌঁছায়। জাহাজগুলো হাইফা ও আশদোদ বন্দরে প্রবেশ করার পর সরঞ্জামগুলো ট্রাকে করে বিভিন্ন সামরিক ঘাঁটিতে পাঠানো হয়।

আরও পড়ুন, পারমাণবিক কর্মসূচি ‘জাতীয় সম্পদ আপস নয় ইরানের সর্বোচ্চ নেতার কড়া বার্তা

এই চালানে রয়েছে হাজার হাজার আকাশ ও স্থলভিত্তিক গোলাবারুদ, সামরিক ট্রাক, জেএলটিভি ধরনের হালকা সাঁজোয়া যান এবং অন্যান্য যুদ্ধ সরঞ্জাম। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক আমির বারাম জানিয়েছেন, আগামী দিনগুলোতে এই সরঞ্জাম সংগ্রহ কার্যক্রম আরও জোরদার করা হবে। এর আগে চলমান ইরান-ইসরায়েল উত্তেজনার পর থেকে যুক্তরাষ্ট্র ৪০৩টি ফ্লাইট ও ১০টি জাহাজের মাধ্যমে এক লাখ ১৫ হাজার ৬০০ টনেরও বেশি সামরিক সরঞ্জাম ইসরায়েলে পাঠিয়েছে বলে দাবি করা হয়েছে।

আরও পড়ুন, ইরান ইস্যুতে হস্তক্ষেপ না করার আহ্বান ট্রাম্পের

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, যেকোনো সময় ও যেকোনো স্থানে পূর্ণ শক্তিতে সামরিক অভিযান পরিচালনার সক্ষমতা নিশ্চিত করাই তাদের লক্ষ্য। বিশ্লেষকদের মতে, এই সামরিক সরঞ্জাম সরবরাহ মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও বাড়াতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

বিষয় : ইসরায়েল মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্র

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

মধ্যপ্রাচ্য উত্তেজনায় ইসরায়েলে ৬,৫০০ টন সামরিক সরঞ্জাম পাঠাল যুক্তরাষ্ট্র

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েলকে বড় ধরনের সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রায় ৬,৫০০ টন সামরিক সরঞ্জাম দেশটিতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রতিবেদন অনুযায়ী, দুটি কার্গো জাহাজ এবং কয়েকটি সামরিক বিমানযোগে এসব সরঞ্জাম ইসরায়েলে পৌঁছায়। জাহাজগুলো হাইফা ও আশদোদ বন্দরে প্রবেশ করার পর সরঞ্জামগুলো ট্রাকে করে বিভিন্ন সামরিক ঘাঁটিতে পাঠানো হয়।

আরও পড়ুন, পারমাণবিক কর্মসূচি ‘জাতীয় সম্পদ আপস নয় ইরানের সর্বোচ্চ নেতার কড়া বার্তা

এই চালানে রয়েছে হাজার হাজার আকাশ ও স্থলভিত্তিক গোলাবারুদ, সামরিক ট্রাক, জেএলটিভি ধরনের হালকা সাঁজোয়া যান এবং অন্যান্য যুদ্ধ সরঞ্জাম। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক আমির বারাম জানিয়েছেন, আগামী দিনগুলোতে এই সরঞ্জাম সংগ্রহ কার্যক্রম আরও জোরদার করা হবে। এর আগে চলমান ইরান-ইসরায়েল উত্তেজনার পর থেকে যুক্তরাষ্ট্র ৪০৩টি ফ্লাইট ও ১০টি জাহাজের মাধ্যমে এক লাখ ১৫ হাজার ৬০০ টনেরও বেশি সামরিক সরঞ্জাম ইসরায়েলে পাঠিয়েছে বলে দাবি করা হয়েছে।

আরও পড়ুন, ইরান ইস্যুতে হস্তক্ষেপ না করার আহ্বান ট্রাম্পের

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, যেকোনো সময় ও যেকোনো স্থানে পূর্ণ শক্তিতে সামরিক অভিযান পরিচালনার সক্ষমতা নিশ্চিত করাই তাদের লক্ষ্য। বিশ্লেষকদের মতে, এই সামরিক সরঞ্জাম সরবরাহ মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও বাড়াতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত