দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

বরাদ্দ আছে, তবু সার নেই ,আমন চাষে কুড়িগ্রামের কৃষকের হাহাকার

লাইসেন্সবিহীন গরুর মাংস বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুকে বাংলাদেশ সরকারের মন্ত্রীসভায় দেখতে চাই - হাফেজ দেলোয়ার

নতুন ৩৩ কেভি লাইনের কাজ, বড়াইগ্রামে ১১ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ

চারজন হত্যার বিচার দাবিতে রংপুর জিলা স্কুলের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

পদ্মা সেতুর পর যাত্রীশূন্য বরিশালের লঞ্চ, বিলুপ্তির পথে নৌশিল্প

গ্লোবাল কনজ্যুমার অ্যান্ড হিউম্যান রাইটস ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গোপালপুরে খাবার খেয়ে শিশুসহ একই পরিবারের ৭ জন অসুস্থ: হাসপাতালে ভর্তি

সৌদিতে কর্মস্থলে লিফট দুর্ঘটনায় বাংলাদেশি শ্রমিকের মৃত্যু, ২০ দিন পর দেশে ফিরল মরদেহ

সৌদিতে কর্মস্থলে লিফট দুর্ঘটনায় বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

সৌদি আরবে নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশি শ্রমিক সোবহান। মৃত্যুর প্রায় ২০ দিন পর তার মরদেহ দেশে পৌঁছালে এলাকায় নেমে আসে শোকের ছায়া।পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সোবহান মাদারীপুর জেলার ডাসার উপজেলার ইউসুফ খাঁর ছেলে। জীবিকার তাগিদে দালালের মাধ্যমে প্রায় ৬ লাখ টাকা খরচ করে তিনি ২০২৫ সালের ১৯ নভেম্বর সৌদি আরবে পাড়ি জমান।গত ৭ এপ্রিল সৌদির রিয়াদে একটি নির্মীয়মাণ ভবনে কাজ করার সময় তিনি লিফট শ্যাফটে পড়ে গুরুতরভাবে আহত হন। সহকর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

আরো পড়ুন , জানালাকাটা চোরের তাণ্ডব ঘুমন্ত বৃদ্ধার কানে টান দিয়ে স্বর্ণালংকার লুট

পরিবার জানায়, মৃত্যুর খবর তারা পান আরও পরে, যা তাদের জন্য ছিল এক ভয়াবহ ধাক্কা।আজ বৃহস্পতিবার মরদেহ দেশে পৌঁছালে নিজ এলাকায় নিয়ে যাওয়া হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। শেষবারের মতো প্রিয়জনকে বিদায় জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজন ও প্রতিবেশীরা।নিহতের স্ত্রী মরিয়ম বেগম বলেন, ধারদেনা করে স্বামী বিদেশে গিয়েছিলেন সংসারের স্বপ্ন নিয়ে। কিন্তু এমনভাবে ফিরে আসবেন, তা তারা কল্পনাও করেননি। এখন ৫ সন্তান নিয়ে ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।এ ঘটনায় স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিবারকে সহায়তার বিষয়টি বিবেচনা করা হবে।

বিষয় : মৃত্যু শ্রমিক লিফট দুর্ঘটনা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

সৌদিতে কর্মস্থলে লিফট দুর্ঘটনায় বাংলাদেশি শ্রমিকের মৃত্যু, ২০ দিন পর দেশে ফিরল মরদেহ

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

সৌদি আরবে নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশি শ্রমিক সোবহান। মৃত্যুর প্রায় ২০ দিন পর তার মরদেহ দেশে পৌঁছালে এলাকায় নেমে আসে শোকের ছায়া।পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সোবহান মাদারীপুর জেলার ডাসার উপজেলার ইউসুফ খাঁর ছেলে। জীবিকার তাগিদে দালালের মাধ্যমে প্রায় ৬ লাখ টাকা খরচ করে তিনি ২০২৫ সালের ১৯ নভেম্বর সৌদি আরবে পাড়ি জমান।গত ৭ এপ্রিল সৌদির রিয়াদে একটি নির্মীয়মাণ ভবনে কাজ করার সময় তিনি লিফট শ্যাফটে পড়ে গুরুতরভাবে আহত হন। সহকর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

আরো পড়ুন , জানালাকাটা চোরের তাণ্ডব ঘুমন্ত বৃদ্ধার কানে টান দিয়ে স্বর্ণালংকার লুট

পরিবার জানায়, মৃত্যুর খবর তারা পান আরও পরে, যা তাদের জন্য ছিল এক ভয়াবহ ধাক্কা।আজ বৃহস্পতিবার মরদেহ দেশে পৌঁছালে নিজ এলাকায় নিয়ে যাওয়া হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। শেষবারের মতো প্রিয়জনকে বিদায় জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজন ও প্রতিবেশীরা।নিহতের স্ত্রী মরিয়ম বেগম বলেন, ধারদেনা করে স্বামী বিদেশে গিয়েছিলেন সংসারের স্বপ্ন নিয়ে। কিন্তু এমনভাবে ফিরে আসবেন, তা তারা কল্পনাও করেননি। এখন ৫ সন্তান নিয়ে ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।এ ঘটনায় স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিবারকে সহায়তার বিষয়টি বিবেচনা করা হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত