দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

সোনারগাঁয়ে নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়ে নতুন এডহক কমিটি গঠন, সভাপতি রাশেদুল ইসলাম

নতুন এডহক কমিটি গঠন, সভাপতি রাশেদুল ইসলাম

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে নতুন এডহক কমিটি গঠন করা হয়েছে। শিক্ষা বোর্ডের বিধিমালা অনুযায়ী গঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন স্থানীয় শিক্ষানুরাগী ও সমাজসেবক মো. রাশেদুল ইসলাম।নতুন কমিটিতে অভিভাবক প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন মো. মফিজুল ইসলাম এবং শিক্ষক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক জামাল উদ্দিন আহমেদ।দায়িত্ব গ্রহণের পর প্রতিক্রিয়ায় সভাপতি মো. রাশেদুল ইসলাম বলেন, নোয়াগাঁও উচ্চ বিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি এলাকার মানুষের গর্ব ও ঐতিহ্যের প্রতীক। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, 

আরও  পড়ুন, কৃষক বঞ্চনার অভিযোগ: খাদ্য নিয়ন্ত্রককে ৭ দিনের মধ্যে ব্যাখ্যা দিতে ইউএনওর নির্দেশ

আধুনিক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে তিনি আন্তরিকভাবে কাজ করবেন বলে অঙ্গীকার করেন।তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য এমন একটি শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলা, যেখানে শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সৃজনশীল চিন্তায় সমৃদ্ধ হয়ে গড়ে উঠবে। শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টায় নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়কে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব বলে আমি বিশ্বাস করি।নবগঠিত কমিটির সদস্যরাও বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক ও নিরাপদ শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।এদিকে নতুন এডহক কমিটি গঠনের খবরে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বিশিষ্টজনদের মধ্যে ইতিবাচক সাড়া পড়েছে। এলাকাবাসীর প্রত্যাশা, নতুন সভাপতির নেতৃত্বে নোয়াগাঁও উচ্চ বিদ্যালয় শিক্ষা, শৃঙ্খলা ও সাফল্যের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে।

বিষয় : কমিটি গঠন প্রশাসনিক কার্যক্রম মানোন্নয়ন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ে নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়ে নতুন এডহক কমিটি গঠন, সভাপতি রাশেদুল ইসলাম

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x