সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার ফল আজ প্রকাশের কথা থাকলেও শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী জানিয়েছেন, আজ ফল প্রকাশ করা হচ্ছে না। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহের শুরুর দিকে ফল প্রকাশ করা হতে পারে। চূড়ান্ত তারিখ পরে জানিয়ে দেওয়া হবে।মন্ত্রণালয় সূত্র জানিয়েছে,
আরও পড়ুন, মৌসুমি বায়ু দেশজুড়ে আজও সারা দেশে বৃষ্টি
ফলাফল প্রস্তুতের কাজ পুরোপুরি শেষ না হওয়া এবং কিছু কারিগরি জটিলতার কারণে প্রকাশের সময় পিছিয়ে গেছে। তবে বড় কোনো সমস্যা না হলে আগামী সপ্তাহেই ফল প্রকাশের আশা করা হচ্ছে।এবারের বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬ লাখ ৪০ হাজারের বেশি শিক্ষার্থী। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় সাড়ে ৫ লাখ এবং বেসরকারি কিন্ডারগার্টেনের প্রায় ৯০ হাজার শিক্ষার্থী রয়েছে।এ বছর মোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তি পাবে। এর মধ্যে সরকারি বিদ্যালয় থেকে ৬৬ হাজার এবং বেসরকারি বা কিন্ডারগার্টেন থেকে ১৬ হাজার ৫০০ শিক্ষার্থী নির্বাচিত হবে।
বিষয় : স্থগিত বৃত্তি পরীক্ষা শ,আগামী সপ্তাহে

শুক্রবার, ১০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার ফল আজ প্রকাশের কথা থাকলেও শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী জানিয়েছেন, আজ ফল প্রকাশ করা হচ্ছে না। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহের শুরুর দিকে ফল প্রকাশ করা হতে পারে। চূড়ান্ত তারিখ পরে জানিয়ে দেওয়া হবে।মন্ত্রণালয় সূত্র জানিয়েছে,
আরও পড়ুন, মৌসুমি বায়ু দেশজুড়ে আজও সারা দেশে বৃষ্টি
ফলাফল প্রস্তুতের কাজ পুরোপুরি শেষ না হওয়া এবং কিছু কারিগরি জটিলতার কারণে প্রকাশের সময় পিছিয়ে গেছে। তবে বড় কোনো সমস্যা না হলে আগামী সপ্তাহেই ফল প্রকাশের আশা করা হচ্ছে।এবারের বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬ লাখ ৪০ হাজারের বেশি শিক্ষার্থী। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় সাড়ে ৫ লাখ এবং বেসরকারি কিন্ডারগার্টেনের প্রায় ৯০ হাজার শিক্ষার্থী রয়েছে।এ বছর মোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তি পাবে। এর মধ্যে সরকারি বিদ্যালয় থেকে ৬৬ হাজার এবং বেসরকারি বা কিন্ডারগার্টেন থেকে ১৬ হাজার ৫০০ শিক্ষার্থী নির্বাচিত হবে।

আপনার মতামত লিখুন