দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

গ্লোবাল কনজ্যুমার অ্যান্ড হিউম্যান রাইটস ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গোপালপুরে খাবার খেয়ে শিশুসহ একই পরিবারের ৭ জন অসুস্থ: হাসপাতালে ভর্তি

কালিহাতীতে সিসা কারখানা বন্ধের দাবিতে বিক্ষুব্ধ জনগনের থানা ঘেরাও

মহেশপুরে ডেকোরেটর,সাউন্ড,লাইট এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট মালিক  সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত

মহেশপুরে নগর পরিচালক ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পরামর্শকরণ

টঙ্গী পশ্চিম থানার অভিযানে ১০৭ পিস ইয়াবাসহ বিভিন্ন মামলায় ১০ জন গ্রেফতার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি

কক্সবাজারের উন্নয়ন ত্বরান্বিতের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

জানালাকাটা চোরের তাণ্ডব ঘুমন্ত বৃদ্ধার কানে টান দিয়ে স্বর্ণালংকার লুট

ঘুমন্ত বৃদ্ধার কানে টান দিয়ে স্বর্ণালংকার লুট

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ঘটেছে এক চাঞ্চল্যকর ও হৃদয়বিদারক চুরির ঘটনা। ঘুমন্ত অবস্থায় এক ৮৫ বছর বয়সী বৃদ্ধ নারীর কান ছিঁড়ে স্বর্ণের দুল নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৯ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের গোদাশিমুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী বৃদ্ধা কয়েদভান ওই এলাকার মৃত হোসেন আলীর স্ত্রী। তিনি একাই নিজ ঘরে বসবাস করতেন।পরিবার ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গভীর রাতে অজ্ঞাত চোর ঘরের জানালা কেটে ভেতরে প্রবেশ করে। এরপর ঘুমন্ত অবস্থায় থাকা বৃদ্ধার ডান কানে থাকা স্বর্ণের দুল টান দিয়ে ছিঁড়ে নিয়ে যায়। এতে তার কান ছিঁড়ে যায় এবং প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। 

আরো পড়ুন , কুড়িগ্রাম সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৩৬ লাখ টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ

ঘটনার সময় বৃদ্ধা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে তাকে দ্রুত মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তার কানে ১০টি সেলাই দিতে হয়েছে এবং তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগীর নাতি সুজন সর্দার জানান, এলাকায় সম্প্রতি চুরির ঘটনা বেড়ে গেছে। এমন নৃশংসভাবে একজন বৃদ্ধার ওপর হামলা সত্যিই দুঃখজনক।এদিকে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, বৃদ্ধার প্রচুর রক্তক্ষরণ হয়েছে এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।ঘটনা সম্পর্কে মাদারগঞ্জ মডেল থানার ওসি জানান, এখনো পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

বিষয় : বৃদ্ধা স্বর্ণালংকার চোর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

জানালাকাটা চোরের তাণ্ডব ঘুমন্ত বৃদ্ধার কানে টান দিয়ে স্বর্ণালংকার লুট

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ঘটেছে এক চাঞ্চল্যকর ও হৃদয়বিদারক চুরির ঘটনা। ঘুমন্ত অবস্থায় এক ৮৫ বছর বয়সী বৃদ্ধ নারীর কান ছিঁড়ে স্বর্ণের দুল নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৯ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের গোদাশিমুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী বৃদ্ধা কয়েদভান ওই এলাকার মৃত হোসেন আলীর স্ত্রী। তিনি একাই নিজ ঘরে বসবাস করতেন।পরিবার ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গভীর রাতে অজ্ঞাত চোর ঘরের জানালা কেটে ভেতরে প্রবেশ করে। এরপর ঘুমন্ত অবস্থায় থাকা বৃদ্ধার ডান কানে থাকা স্বর্ণের দুল টান দিয়ে ছিঁড়ে নিয়ে যায়। এতে তার কান ছিঁড়ে যায় এবং প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। 

আরো পড়ুন , কুড়িগ্রাম সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৩৬ লাখ টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ

ঘটনার সময় বৃদ্ধা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে তাকে দ্রুত মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তার কানে ১০টি সেলাই দিতে হয়েছে এবং তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগীর নাতি সুজন সর্দার জানান, এলাকায় সম্প্রতি চুরির ঘটনা বেড়ে গেছে। এমন নৃশংসভাবে একজন বৃদ্ধার ওপর হামলা সত্যিই দুঃখজনক।এদিকে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, বৃদ্ধার প্রচুর রক্তক্ষরণ হয়েছে এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।ঘটনা সম্পর্কে মাদারগঞ্জ মডেল থানার ওসি জানান, এখনো পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত