দৈনিক সংবাদ দিগন্ত

জানালাকাটা চোরের তাণ্ডব ঘুমন্ত বৃদ্ধার কানে টান দিয়ে স্বর্ণালংকার লুট

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ঘটেছে এক চাঞ্চল্যকর ও হৃদয়বিদারক চুরির ঘটনা। ঘুমন্ত অবস্থায় এক ৮৫ বছর বয়সী বৃদ্ধ নারীর কান ছিঁড়ে স্বর্ণের দুল নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৯ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের গোদাশিমুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী বৃদ্ধা কয়েদভান ওই এলাকার মৃত হোসেন আলীর স্ত্রী। তিনি একাই নিজ ঘরে বসবাস করতেন।পরিবার ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গভীর রাতে অজ্ঞাত চোর ঘরের জানালা কেটে ভেতরে প্রবেশ করে। এরপর ঘুমন্ত অবস্থায় থাকা বৃদ্ধার ডান কানে থাকা স্বর্ণের দুল টান দিয়ে ছিঁড়ে নিয়ে যায়। এতে তার কান ছিঁড়ে যায় এবং প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। আরো পড়ুন , কুড়িগ্রাম সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৩৬ লাখ টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দঘটনার সময় বৃদ্ধা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে তাকে দ্রুত মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তার কানে ১০টি সেলাই দিতে হয়েছে এবং তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগীর নাতি সুজন সর্দার জানান, এলাকায় সম্প্রতি চুরির ঘটনা বেড়ে গেছে। এমন নৃশংসভাবে একজন বৃদ্ধার ওপর হামলা সত্যিই দুঃখজনক।এদিকে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, বৃদ্ধার প্রচুর রক্তক্ষরণ হয়েছে এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।ঘটনা সম্পর্কে মাদারগঞ্জ মডেল থানার ওসি জানান, এখনো পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

জানালাকাটা চোরের তাণ্ডব ঘুমন্ত বৃদ্ধার কানে টান দিয়ে স্বর্ণালংকার লুট