দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

দেশজুড়ে টানা বর্ষণ: ৪ বিভাগে বন্যার শঙ্কা, ৫ জেলায় ভূমিধসের বিশেষ সতর্কতা

দেশজুড়ে টানা বর্ষণ: ৪ বিভাগে বন্যার শঙ্কা

সারা দেশে টানা ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের কারণে বন্যা ও ভূমিধসের ঝুঁকি আরও বেড়েছে। দেশের বিভিন্ন জেলায় ইতোমধ্যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পার্বত্য অঞ্চল ও কক্সবাজারে গত তিন দিনে পাহাড়ধসে কয়েকজনের প্রাণহানির পর বৃহস্পতিবারও আরও সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী কয়েকদিনও দেশের বিভিন্ন অঞ্চলে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি) চার বিভাগের বিভিন্ন জেলায় স্বল্পমেয়াদি বন্যার সতর্কতা জারি করেছে।

যেসব নদীর পানি বিপৎসীমার ওপরে :

বর্তমানে বান্দরবানের সাঙ্গু, কক্সবাজারের লামা এলাকার মাতামুহুরী, মৌলভীবাজারের মনু নদীর পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। এছাড়া হবিগঞ্জের খোয়াই, মৌলভীবাজারের ধলাই এবং সুনামগঞ্জের কুশিয়ারা নদীর পানিও বিপৎসীমা অতিক্রম করেছে।

বন্যার ঝুঁকিতে যেসব এলাকা :

বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার সাঙ্গু ও মাতামুহুরীসহ বিভিন্ন নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।

ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ির গোমতী, মুহুরী, ফেনী, সেলোনিয়া ও হালদা নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে। ফলে এসব জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে। একইসঙ্গে লক্ষ্মীপুর ও নোয়াখালীর নদীসংলগ্ন নিচু এলাকাও সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

সিলেট ও ময়মনসিংহ বিভাগের নদ-নদীর পানিও বাড়ছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় মৌলভীবাজার ও হবিগঞ্জের মনু, ধলাই ও খোয়াই নদীর পানি স্থিতিশীল থাকলেও সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে। আগামী তিন দিন সিলেট ও সুনামগঞ্জের পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলেও সতর্ক করেছে এফএফডব্লিউসি।

অন্যদিকে রংপুর অঞ্চলে ধরলা ও দুধকুমার নদীর পানি বাড়ছে। আগামী ৪৮ ঘণ্টায় তিস্তা নদীর পানিও বৃদ্ধি পেয়ে নীলফামারী, লালমনিরহাট ও রংপুরের কিছু এলাকায় বিপৎসীমা অতিক্রম করতে পারে। এছাড়া কুড়িগ্রাম ও লালমনিরহাটের নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

আরও দুই দিন ভারি থেকে অতিভারি বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই দিন সিলেট, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগসহ ভারতের ত্রিপুরা, আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গেও ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে। এর প্রভাবে উজানের ঢল নেমে দেশের নদ-নদীর পানি আরও বাড়তে পারে।

৫ জেলায় ভূমিধসের বিশেষ সতর্কতা

আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় বিশেষ ভূমিধস সতর্কতা জারি করেছে। সংস্থাটি জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমি বায়ু এবং ভারতের উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ ও আশপাশের এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত এসব জেলায় ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে। পাহাড়ের ঢালে বসবাসকারী মানুষকে সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজন হলে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিষয় : টানা বর্ষণ বন্যার শঙ্কা ভূমিধসের ঝুঁকি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ১০ জুলাই ২০২৬

দেশজুড়ে টানা বর্ষণ: ৪ বিভাগে বন্যার শঙ্কা, ৫ জেলায় ভূমিধসের বিশেষ সতর্কতা

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত