দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

গ্লোবাল কনজ্যুমার অ্যান্ড হিউম্যান রাইটস ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গোপালপুরে খাবার খেয়ে শিশুসহ একই পরিবারের ৭ জন অসুস্থ: হাসপাতালে ভর্তি

কালিহাতীতে সিসা কারখানা বন্ধের দাবিতে বিক্ষুব্ধ জনগনের থানা ঘেরাও

মহেশপুরে ডেকোরেটর,সাউন্ড,লাইট এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট মালিক  সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত

মহেশপুরে নগর পরিচালক ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পরামর্শকরণ

টঙ্গী পশ্চিম থানার অভিযানে ১০৭ পিস ইয়াবাসহ বিভিন্ন মামলায় ১০ জন গ্রেফতার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি

কক্সবাজারের উন্নয়ন ত্বরান্বিতের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

অপরাধ দমন, পেশাদারিত্ব ও জনসেবায় অবদানের স্বীকৃতি পেলেন বিভিন্ন ইউনিটের সদস্যরা

নারায়ণগঞ্জ, ৯ জুলাই: নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা বৃহস্পতিবার (৯ জুলাই) পুলিশ লাইনস ড্রিল শেডে অনুষ্ঠিত হয়েছে। সভায় পুলিশ সদস্যদের কল্যাণ, বিভিন্ন ইউনিটের কার্যক্রম এবং জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় জেলার বিভিন্ন ইউনিটের ইউনিট ইনচার্জরা তাদের নিজ নিজ ইউনিটের সমস্যা ও প্রয়োজনীয় বিষয়গুলো তুলে ধরেন। এ সময় নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী সংশ্লিষ্ট সমস্যাগুলোর দ্রুত সমাধানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।সভায় জুন মাসে কর্মদক্ষতা ও বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পুলিশ সদস্যদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হন আড়াইহাজার থানার এসআই (নিঃ) অজিত চন্দ্র বর্মন। শ্রেষ্ঠ এএসআই হন ফতুল্লা থানার এএসআই (নিঃ) মো. আব্দুল হামিদ খান। শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হিসেবে পুরস্কৃত হন ফতুল্লা থানার এসআই (নিঃ) নন্দন চন্দ্র সরকার।

আরও  পড়ুনসোনারগাঁয়ে নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়ে নতুন এডহক কমিটি গঠন, সভাপতি রাশেদুল ইসলাম

 শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার নির্বাচিত হন ট্রাফিক শাখার সার্জেন্ট মো. সাইফুল ইসলাম এবং শ্রেষ্ঠ ডিবি অফিসার হিসেবে সম্মাননা পান এসআই (নিঃ) মো. শরীফুল হাসান।এছাড়া ক্লুলেস মামলা উদঘাটনে বিশেষ অবদানের জন্য ফতুল্লা থানার এসআই (নিঃ) মো. রফিক (বিপিএম), এসআই (নিঃ) নন্দন চন্দ্র সরকার, এএসআই (নিঃ) মনির হোসেন এবং রূপগঞ্জ থানার এসআই (নিঃ) মো. ফজলে রাব্বীকে পুরস্কৃত করা হয়। ভালো কাজের স্বীকৃতিস্বরূপ জেলা বিশেষ শাখার এসআই (নিঃ) মো. শরীফ হোসেন, এসআই (নিঃ) আশরাফুল সিকদার, এএসআই (নিঃ) মো. সোহেল চৌধুরী, ওয়াচার কনস্টেবল জাহাঙ্গীর আলম এবং কনস্টেবল তারেক মিয়াকেও সম্মাননা প্রদান করা হয়।পরে দুপুর ১২টায় একই স্থানে জুন ২০২৬ মাসের বিভিন্ন মামলার অগ্রগতি নিয়ে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে জেলার বিভিন্ন মামলার অগ্রগতি, তদন্তের অবস্থা এবং অপরাধ নিয়ন্ত্রণে গৃহীত পদক্ষেপ তুলে ধরেন।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। এছাড়াও র‌্যাব, পিবিআই, সিআইডি, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, অপরাধ দমন কার্যক্রম জোরদার করা এবং জনগণকে আরও কার্যকর পুলিশি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বিষয় : পর্যালোচনা জনসেবায় কল্যাণ সভা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

অপরাধ দমন, পেশাদারিত্ব ও জনসেবায় অবদানের স্বীকৃতি পেলেন বিভিন্ন ইউনিটের সদস্যরা

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত