দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

নদীর বাঁধ ভেঙে হাওরে পানি, তলিয়ে গেল বোরো ধান হবিগঞ্জে কৃষকের আহাজারি

তলিয়ে গেল বোরো ধান হবিগঞ্জে কৃষকের আহাজারি

হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার সুজাতপুর এলাকায় আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। খোয়াই নদীর বাঁধ ভেঙে হাওরে ঢুকে পড়া পানিতে বিস্তীর্ণ এলাকার বোরো ধান তলিয়ে গেছে।স্থানীয়রা জানান, টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে নদীর পানি দ্রুত বৃদ্ধি পায়। এতে বাঁধে চাপ সৃষ্টি হয়ে ভেঙে গেলে হাওরে প্রবল বেগে পানি ঢুকে পড়ে।সুজাতপুরসহ আশপাশের অন্তত অর্ধশতাধিক গ্রামের কৃষিজমি প্লাবিত হয়েছে। ধান কাটার মৌসুমের একেবারে শেষ সময়ে এমন বিপর্যয়ে কৃষকদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। অনেকেই বাধ্য হয়ে অপরিপক্ব ধান কেটে ফেলছেন, যা উৎপাদন কমিয়ে দেবে এবং আর্থিক ক্ষতির আশঙ্কা বাড়াবে।

আরো পড়ুন , কেরানীরটেকে উত্তেজনা পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ৫, আটক ৭

বানিয়াচংয়ের উত্তরের হাওরাঞ্চলেও একই চিত্র দেখা গেছে। হেক্টরের পর হেক্টর জমি পানির নিচে চলে গেছে।আজমিরীগঞ্জ উপজেলায়ও পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। কাটা ধান শুকানোর জন্য খলায় রাখা হলেও সেখানে পানি উঠে গিয়ে তা নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। ফলে কৃষকদের ঘরে চলছে শোকের মাতম।কৃষি বিভাগ জানিয়েছে, মাঠপর্যায়ে কর্মকর্তারা ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছেন এবং প্রয়োজনীয় সহায়তার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।অন্যদিকে, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, নদীর পানি এখনো বিপদসীমার নিচে থাকলেও উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে। বাঁধ মেরামত করাও বর্তমানে কঠিন হয়ে পড়েছে।সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, দ্রুত পানি কমে না গেলে এবারের বোরো মৌসুমে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারেন কৃষকরা।

বিষয় : পরিস্থিতি কৃষক বোরো ধান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

নদীর বাঁধ ভেঙে হাওরে পানি, তলিয়ে গেল বোরো ধান হবিগঞ্জে কৃষকের আহাজারি

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x