দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

কেরানীরটেকে উত্তেজনা পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ৫, আটক ৭

মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার মুখে পড়েছে পুলিশ

গাজীপুর মহানগরের টঙ্গী এলাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার মুখে পড়েছে পুলিশ। বুধবার গভীর রাতে কেরানীরটেক মাদক বস্তিতে পরিচালিত এ অভিযানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি যৌথ দল অভিযানে যায়। সহকারী পুলিশ কমিশনারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে লক্ষ্য ছিল একাধিক মাদক মামলার আসামিদের গ্রেফতার করা।অভিযানের সময় আসামিরা চিৎকার করে স্থানীয়দের জড়ো করে এবং পুলিশ সদস্যদের ওপর অতর্কিতে হামলা চালায়। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

আরো পড়ুন , মাদারীপুরের ডাসারে বিপুল পরিমাণ সরকারি চালসহ ট্রাক জব্দ করলেন উপজেলা প্রশাসন

পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা দেখা দিলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।এরপর পালানোর চেষ্টা করলে ৭ জনকে আটক করা হয়। তবে কয়েকজন আসামি পালিয়ে যেতে সক্ষম হয়।পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।ঘটনার পর টঙ্গী পূর্ব থানায় এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ কর্মকর্তারা জানান, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে থাকবে পুলিশ।

বিষয় : সংঘর্ষ অভিযান মাদকবিরোধী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

কেরানীরটেকে উত্তেজনা পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ৫, আটক ৭

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

গাজীপুর মহানগরের টঙ্গী এলাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার মুখে পড়েছে পুলিশ। বুধবার গভীর রাতে কেরানীরটেক মাদক বস্তিতে পরিচালিত এ অভিযানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি যৌথ দল অভিযানে যায়। সহকারী পুলিশ কমিশনারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে লক্ষ্য ছিল একাধিক মাদক মামলার আসামিদের গ্রেফতার করা।অভিযানের সময় আসামিরা চিৎকার করে স্থানীয়দের জড়ো করে এবং পুলিশ সদস্যদের ওপর অতর্কিতে হামলা চালায়। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

আরো পড়ুন , মাদারীপুরের ডাসারে বিপুল পরিমাণ সরকারি চালসহ ট্রাক জব্দ করলেন উপজেলা প্রশাসন

পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা দেখা দিলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।এরপর পালানোর চেষ্টা করলে ৭ জনকে আটক করা হয়। তবে কয়েকজন আসামি পালিয়ে যেতে সক্ষম হয়।পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।ঘটনার পর টঙ্গী পূর্ব থানায় এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ কর্মকর্তারা জানান, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে থাকবে পুলিশ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x