ভারতের দক্ষিণী চলচ্চিত্র জগতের পরিচিত মুখ আশু রেড্ডি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তার বিরুদ্ধে ৯ কোটি রুপি অর্থ আত্মসাতের অভিযোগ ওঠায় সামাজিক মাধ্যমে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে।টাইমস অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, হায়দরাবাদ সিটি সেন্ট্রাল ক্রাইম স্টেশন (সিসিএস)-এ তার ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে আনুষ্ঠানিক মামলা দায়ের করা হয়েছে।অভিযোগ প্রকাশের পরপরই প্রতিক্রিয়া জানিয়ে আশু রেড্ডি তার ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, তার সম্মতি ছাড়া কোনো ধরনের ভুয়া তথ্য প্রচার করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরো পড়ুন , মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ তমা রশিদ
তিনি ভক্ত ও গণমাধ্যমকে যাচাই-বাছাই ছাড়া তথ্য না ছড়ানোর আহ্বান জানান এবং বিষয়টি নিয়ে আইনি লড়াইয়ের ইঙ্গিত দেন।বর্তমানে বিষয়টি নিয়ে ভারতীয় বিনোদন অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। পুলিশের তদন্ত চলমান রয়েছে বলে জানা গেছে।অন্যদিকে আশু রেড্ডি দীর্ঘদিন ধরে দক্ষিণী সিনেমা ও টেলিভিশন জগতে কাজ করছেন। তিনি চাল মোহন রাঙ্গা, ফোকাস, স্পার্ক লাইফ, ইয়েভাম এবং পদ্মাব্যুহম লো চক্রধারী সিনেমায় অভিনয় করে পরিচিতি পান।তবে তার ক্যারিয়ারের বড় মোড় আসে রিয়েলিটি শো বিগ বস তেলেগু-তে অংশ নেওয়ার পর, যার মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।বর্তমান বিতর্ক তার ব্যক্তিগত ও পেশাগত জীবনে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
বিষয় : আলোচনা প্রতিক্রিয়া কেন্দ্রবিন্দু

শুক্রবার, ১২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন