দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

বদলগাছীতে হাত-পা-মুখ বেঁধে ক্যানেলে ফেলে হত্যাচেষ্টা, জীবিত উদ্ধার মর্তুজা

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

বৃষ্টিতে বিপর্যয়ে হাওড়ে পাকা ধান তলিয়ে কৃষকের চোখে জল

টানা বৃষ্টি আর ঝড়ো আবহাওয়ার প্রভাবে সুনামগঞ্জের হাওড়াঞ্চলে দেখা দিয়েছে চরম কৃষি বিপর্যয়। কৃষকের ঘরে ওঠার আগেই হাওড়ের পাকা বোরো ধান তলিয়ে যাচ্ছে পানির নিচে।দিরাই উপজেলাশাল্লা উপজেলার বিভিন্ন হাওড় ঘুরে দেখা যায়, বরাম, চাপতি ও কালিকোটাসহ বৃহৎ হাওড়গুলোর বিস্তীর্ণ জমি ইতোমধ্যে পানিতে ডুবে গেছে। কোথাও ধান পুরোপুরি তলিয়ে গেছে, আবার কোথাও ডুবু ডুবু অবস্থায় রয়েছে।জীবন-জীবিকার শেষ ভরসা রক্ষায় কৃষকরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কেউ কোমর সমান পানিতে নেমে, কেউ নৌকায় করে জমিতে গিয়ে ধান কাটছেন। অনেকে আবার স্ত্রী-সন্তানকে সঙ্গে নিয়েই মাঠে নেমেছেন।স্থানীয় কৃষক কুলেন্দ্র চৌধুরী জানান, ৩০ কেদার জমির মধ্যে মাত্র ৬ কেদার ধান কাটতে পেরেছেন, বাকিটা তলিয়ে গেছে। জমিতে পানি থাকায় মেশিন ব্যবহার সম্ভব হচ্ছে না।

আরো পড়ুন , রামগঞ্জে জবরদখলে বিলুপ্ত ভাটরা - পানিয়ালা খাল

অন্য কৃষক প্রণয় ব্রহ্মচারী বলেন, তার ২৬ কেদার জমির মধ্যে ইতোমধ্যে ১০ কেদার তলিয়ে গেছে, বৃষ্টি না থামলে বাকি জমিও ডুবে যাবে।এদিকে সিদ্দিক মিয়া জানান, শ্রমিক না পাওয়ায় স্ত্রীকে সঙ্গে নিয়ে নিজেই পানিতে নেমে ধান কাটছেন।কৃষকদের অভিযোগ, একদিকে শ্রমিক সংকট, অন্যদিকে জ্বালানি সংকট—সব মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। জমিতে পানি জমে থাকায় হারভেস্টার ব্যবহারও বন্ধ রয়েছে।তবে কৃষি বিভাগের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত অন্তত ৬০০ হেক্টর জমির ধান তলিয়ে গেছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা মনোরঞ্জন অধিকারী। তিনি সতর্ক করে বলেন, বৃষ্টিপাত অব্যাহত থাকলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।হাওড়াঞ্চলের কৃষকদের জন্য এটি এক বড় ধাক্কা। মৌসুমের শেষ সময়ে এসে এমন দুর্যোগে তাদের স্বপ্ন ভেসে যাচ্ছে পানির স্রোতে।

বিষয় : কৃষক বিপর্যয় পাকা ধান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

বৃষ্টিতে বিপর্যয়ে হাওড়ে পাকা ধান তলিয়ে কৃষকের চোখে জল

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

টানা বৃষ্টি আর ঝড়ো আবহাওয়ার প্রভাবে সুনামগঞ্জের হাওড়াঞ্চলে দেখা দিয়েছে চরম কৃষি বিপর্যয়। কৃষকের ঘরে ওঠার আগেই হাওড়ের পাকা বোরো ধান তলিয়ে যাচ্ছে পানির নিচে।দিরাই উপজেলাশাল্লা উপজেলার বিভিন্ন হাওড় ঘুরে দেখা যায়, বরাম, চাপতি ও কালিকোটাসহ বৃহৎ হাওড়গুলোর বিস্তীর্ণ জমি ইতোমধ্যে পানিতে ডুবে গেছে। কোথাও ধান পুরোপুরি তলিয়ে গেছে, আবার কোথাও ডুবু ডুবু অবস্থায় রয়েছে।জীবন-জীবিকার শেষ ভরসা রক্ষায় কৃষকরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কেউ কোমর সমান পানিতে নেমে, কেউ নৌকায় করে জমিতে গিয়ে ধান কাটছেন। অনেকে আবার স্ত্রী-সন্তানকে সঙ্গে নিয়েই মাঠে নেমেছেন।স্থানীয় কৃষক কুলেন্দ্র চৌধুরী জানান, ৩০ কেদার জমির মধ্যে মাত্র ৬ কেদার ধান কাটতে পেরেছেন, বাকিটা তলিয়ে গেছে। জমিতে পানি থাকায় মেশিন ব্যবহার সম্ভব হচ্ছে না।

আরো পড়ুন , রামগঞ্জে জবরদখলে বিলুপ্ত ভাটরা - পানিয়ালা খাল

অন্য কৃষক প্রণয় ব্রহ্মচারী বলেন, তার ২৬ কেদার জমির মধ্যে ইতোমধ্যে ১০ কেদার তলিয়ে গেছে, বৃষ্টি না থামলে বাকি জমিও ডুবে যাবে।এদিকে সিদ্দিক মিয়া জানান, শ্রমিক না পাওয়ায় স্ত্রীকে সঙ্গে নিয়ে নিজেই পানিতে নেমে ধান কাটছেন।কৃষকদের অভিযোগ, একদিকে শ্রমিক সংকট, অন্যদিকে জ্বালানি সংকট—সব মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। জমিতে পানি জমে থাকায় হারভেস্টার ব্যবহারও বন্ধ রয়েছে।তবে কৃষি বিভাগের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত অন্তত ৬০০ হেক্টর জমির ধান তলিয়ে গেছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা মনোরঞ্জন অধিকারী। তিনি সতর্ক করে বলেন, বৃষ্টিপাত অব্যাহত থাকলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।হাওড়াঞ্চলের কৃষকদের জন্য এটি এক বড় ধাক্কা। মৌসুমের শেষ সময়ে এসে এমন দুর্যোগে তাদের স্বপ্ন ভেসে যাচ্ছে পানির স্রোতে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত