দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

পত্নীতলায় নবাগত ইউএনও রিফাত আরা'র সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নওগাঁর পত্নীতলা উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত আরা’র সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা’র সভাপতিত্বে উপজেলার বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করা হয়।

এ সময় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বক্তব্য রাখেন নওগাঁ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মো. হাবিবুর রহমান, পত্নীতলা উপজেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ আব্দুল মকিম, নজিপুর পৌর জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ মোফাচ্ছেল হক, সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি হারুনুর রশিদ। বিএনপির পক্ষ থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোকসেদুল হক সিরি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, সাংগঠনিক সম্পাদক রমজান আলী, পৌর বিএনপির সভাপতি মো. মামুন হোসেন এবং নজিপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এ. জেড. মিজান ও মাসুম।

আরও পড়ুন, লোডশেডিংয়ে অন্ধকারে এসএসসি পরীক্ষা, মিঠাপুকুরে মোমবাতির আলোয় পরীক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ

এছাড়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের নওগাঁ জেলা শাখার সেক্রেটারি মামুনুর রশিদ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সহকারী অধ্যাপক হারুনুর রশিদ, সহকারী সেক্রেটারি সোহেল রানা এবং কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামালসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য প্রদান করেন। বক্তারা উপজেলার বিভিন্ন স্থানীয় সমস্যা, নাগরিক সেবা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা, স্বাস্থ্য, রাস্তা-ঘাটের উন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করার বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। তারা নবাগত ইউএনও’র কাছে জনসেবামূলক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

আরও পড়ুন, মাদারীপুরে জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ফ্রেবুয়ারি - ২০২৬ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা উপস্থিত সকলের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং উপজেলার সার্বিক উন্নয়ন, জনদুর্ভোগ নিরসন ও প্রশাসনিক সেবাকে আরও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আশ্বাস প্রদান করেন। এ সময় গণমাধ্যমকর্মিদের মধ্যে বক্তব্য দেন পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব। উল্লেখ্য, রিফাত আরা গত ১৯ এপ্রিল পত্নীতলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তাঁর আগমনে উপজেলার প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে স্থানীয়দের মধ্যে আশাবাদ সৃষ্টি হয়েছে।

বিষয় : নওগাঁ মতবিনিময় পত্নীতলা সভা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

পত্নীতলায় নবাগত ইউএনও রিফাত আরা'র সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত