দৈনিক সংবাদ দিগন্ত

রাজশাহী-নওগাঁয় আম সংগ্রহের সময়সূচি ঘোষণা

রাজশাহী ও নওগাঁ জেলায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে চলতি মৌসুমের আম সংগ্রহের সময়সূচি বা ‘ম্যাংগো ক্যালেন্ডার’। আগামী ১৫ মে থেকে রাজশাহীতে এবং ২২ মে থেকে নওগাঁয় গুটি জাতের আম সংগ্রহ শুরু হবে। রোববার (১০ মে) বিকেলে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত সভায় জেলা প্রশাসন এই ক্যালেন্ডার ঘোষণা করে।আরও পড়ুন, মানিকখালী বাজারে রেললাইন সংলগ্ন অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধারসভায় জানানো হয়, রাজশাহীতে ১৫ মে থেকে গুটি আম, ২২ মে থেকে গোপালভোগ, ২৫ মে থেকে রানীপছন্দ ও লক্ষ্মণভোগ এবং ৩০ মে থেকে হিমসাগর বা ক্ষীরসাপাত আম বাজারজাত করা যাবে। এ ছাড়া ১০ জুন থেকে ল্যাংড়া ও বানানা ম্যাংগো, ১৫ জুন থেকে আম্রপালি ও ফজলি সংগ্রহের অনুমতি থাকবে। জুলাই মাসে পর্যায়ক্রমে বারি আম-৪, আশ্বিনা ও গৌড়মতি আম বাজারে আসবে। কাটিমন ও বারি আম-১১ জাতের আম সারা বছর সংগ্রহ করা যাবে বলেও জানানো হয়।আরও পড়ুন, চট্টগ্রামে ৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় জনতা ব্যাংকের সাবেক ৫ কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ডরাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, নির্ধারিত সময়ের আগে অপরিপক্ব আম সংগ্রহ ও বাজারজাত করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে নওগাঁ জেলা প্রশাসনও আম সংগ্রহের পৃথক সময়সূচি ঘোষণা করেছে। সেখানে আগামী ২২ মে থেকে গুটি আম সংগ্রহ শুরু হবে। আরও পড়ুন, ধানকাটি ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে গোলাম সরোয়ার কে দেখতে চায় এলাকাবাসি৩০ মে থেকে গোপালভোগ, ২ জুন থেকে ক্ষীরসাপাত বা হিমসাগর, ১০ জুন থেকে ল্যাংড়া ও হাঁড়িভাঙা এবং ২৫ জুন থেকে ফজলি আম সংগ্রহ করা যাবে। সভায় জানানো হয়, আবহাওয়া ও তাপমাত্রার বিশেষ পরিস্থিতিতে উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে নির্ধারিত সময়ের আগেও কিছু আম সংগ্রহ করা যাবে।

রাজশাহী-নওগাঁয় আম সংগ্রহের সময়সূচি ঘোষণা