দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

জঙ্গি হামলার আশঙ্কা: শাহজালালসহ ৮ বিমানবন্দরে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার

শাহজালালসহ ৮ বিমানবন্দরে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য জঙ্গি হামলার সতর্কতার পর রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের আটটি বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।সোমবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ—বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ—এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, সাম্প্রতিক নিরাপত্তা ঝুঁকির প্রেক্ষাপটে বিমানবন্দরগুলোর প্রবেশপথ, টার্মিনাল এলাকা এবং সংবেদনশীল স্থাপনায় অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।

আরো  পড়ুন , কিশোর গ্যাংয়ের নৃশংসতা: খুনের অভিজ্ঞতা নিতে শিশু হোসাইনকে হত্যা

পুলিশ সদর দপ্তরের সতর্কবার্তার পর বিমানবন্দরে কর্মরত সব আইনশৃঙ্খলা বাহিনীকে উচ্চ সতর্কতায় থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।এছাড়া অ্যারাইভাল ও ডিপারচার উভয় এলাকায় তল্লাশি জোরদার করা হয়েছে। পোশাকধারী ও সাদা পোশাকের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এবং সন্দেহজনক কিছু দেখলেই তাৎক্ষণিকভাবে রিপোর্ট করতে বলা হয়েছে।এর আগে পুলিশ জানায়, নিষিদ্ধ একটি উগ্রবাদী সংগঠন নাশকতার পরিকল্পনা করছে—এমন তথ্য গোয়েন্দা সংস্থার হাতে এসেছে। তাদের সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে জাতীয় সংসদ ভবন, আইনশৃঙ্খলা বাহিনীর স্থাপনা, ধর্মীয় উপাসনালয় এবং গুরুত্বপূর্ণ জনসমাগমস্থল।আইনশৃঙ্খলা বাহিনী বলছে, যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে তারা।

বিষয় : বিমানবন্দর নিরাপত্তা জঙ্গি হামলা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

জঙ্গি হামলার আশঙ্কা: শাহজালালসহ ৮ বিমানবন্দরে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য জঙ্গি হামলার সতর্কতার পর রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের আটটি বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।সোমবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ—বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ—এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, সাম্প্রতিক নিরাপত্তা ঝুঁকির প্রেক্ষাপটে বিমানবন্দরগুলোর প্রবেশপথ, টার্মিনাল এলাকা এবং সংবেদনশীল স্থাপনায় অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।

আরো  পড়ুন , কিশোর গ্যাংয়ের নৃশংসতা: খুনের অভিজ্ঞতা নিতে শিশু হোসাইনকে হত্যা

পুলিশ সদর দপ্তরের সতর্কবার্তার পর বিমানবন্দরে কর্মরত সব আইনশৃঙ্খলা বাহিনীকে উচ্চ সতর্কতায় থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।এছাড়া অ্যারাইভাল ও ডিপারচার উভয় এলাকায় তল্লাশি জোরদার করা হয়েছে। পোশাকধারী ও সাদা পোশাকের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এবং সন্দেহজনক কিছু দেখলেই তাৎক্ষণিকভাবে রিপোর্ট করতে বলা হয়েছে।এর আগে পুলিশ জানায়, নিষিদ্ধ একটি উগ্রবাদী সংগঠন নাশকতার পরিকল্পনা করছে—এমন তথ্য গোয়েন্দা সংস্থার হাতে এসেছে। তাদের সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে জাতীয় সংসদ ভবন, আইনশৃঙ্খলা বাহিনীর স্থাপনা, ধর্মীয় উপাসনালয় এবং গুরুত্বপূর্ণ জনসমাগমস্থল।আইনশৃঙ্খলা বাহিনী বলছে, যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে তারা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত