দেশজুড়ে চলমান বিদ্যুৎ সংকট নিয়ে স্বস্তির বার্তা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।তিনি জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকেই দেশের বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে এবং লোডশেডিং কমে আসবে।সোমবার সেন্টার ফর পলিসি ডায়ালগ (CPD) আয়োজিত বাংলাদেশ-চীন নবায়নযোগ্য জ্বালানি ফোরামে তিনি এসব কথা বলেন।
আরো পড়ুন , জাতীয় সংসদের অধি বেশন বিকেলে শুরু , উত্থাপন হবে গুরুত্বপূর্ণ বিল
মন্ত্রী বলেন, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে সরকার কাজ করছে এবং শিগগিরই এর ইতিবাচক প্রভাব দেখা যাবে।তিনি আরও জানান, আগামী পাঁচ বছরের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।তবে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় জ্বালানি আমদানিতে অতিরিক্ত প্রায় ২ বিলিয়ন ডলার ব্যয় হচ্ছে।এটি দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি করছে বলেও উল্লেখ করেন তিনি।এছাড়া বিদ্যুৎ খাতে বর্তমানে প্রায় ৫৬ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে বলেও জানান মন্ত্রী।

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন