রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে ২০১৩ সালের ৫ মে সংঘটিত হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।বৃহস্পতিবার দুপুরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, ডিবির কার্যালয় থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আনা হয়। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে তাকে উপস্থাপন করা হবে।ট্রাইব্যুনাল প্রসিকিউশনের বক্তব্য শুনে তাকে কারাগারে পাঠানোর বিষয়ে আদেশ দিতে পারেন।
আরও পড়ুন, সাত অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত
এর আগে গত সোমবার শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩১ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল-২।চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, এই মামলার ১০ নম্বর আসামি আবদুল লতিফ সিদ্দিকী ২০১৩ সালের ঘটনার পরিকল্পনাকারীদের একজন বলে অভিযোগে উল্লেখ রয়েছে।ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশান-১ এলাকায় নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি। এরপর ট্রাইব্যুনালে হাজির করার আগ পর্যন্ত তিনি ডিবির হেফাজতে ছিলেন।এখন নজর থাকবে ট্রাইব্যুনালের পরবর্তী আদেশ এবং আলোচিত এই মামলার বিচার প্রক্রিয়ার পরবর্তী ধাপের দিকে।

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন