দৈনিক সংবাদ দিগন্ত

আজ থেকেই কমবে গরম, আসতে পারে ভারি বৃষ্টি

আজ থেকেই কমবে গরম

দেশে টানা চার দিনের তাপপ্রবাহের পর আজ রবিবার থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তনের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।আবহাওয়াবিদদের তথ্য অনুযায়ী, আজ থেকে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।বর্তমানে ঢাকা ও খুলনাসহ দেশের অন্তত ২১ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে এটি ধীরে ধীরে প্রশমিত হতে পারে বলে জানানো হয়েছে।

আরো পড়ুন ,রাজধানী থেকে দূরপাল্লা নতুন বাসভাড়া কার্যকর

একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মাঝারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।ঢাকায় দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইছে।গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে ৩৮.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ২২.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

বিষয় : পরিবর্তন গরম ভারি বৃষ্টি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৯ মে ২০২৬

আজ থেকেই কমবে গরম, আসতে পারে ভারি বৃষ্টি

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

দেশে টানা চার দিনের তাপপ্রবাহের পর আজ রবিবার থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তনের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।আবহাওয়াবিদদের তথ্য অনুযায়ী, আজ থেকে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।বর্তমানে ঢাকা ও খুলনাসহ দেশের অন্তত ২১ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে এটি ধীরে ধীরে প্রশমিত হতে পারে বলে জানানো হয়েছে।

আরো পড়ুন ,রাজধানী থেকে দূরপাল্লা নতুন বাসভাড়া কার্যকর

একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মাঝারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।ঢাকায় দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইছে।গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে ৩৮.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ২২.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত