ডিজেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে বাস ও মিনিবাসের নতুন ভাড়া নির্ধারণ করে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ—বিআরটিএ।শনিবার সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এ তালিকায় ঢাকা ও চট্টগ্রাম মহানগরীসহ আন্তজেলা ও দূরপাল্লার সব রুটের ভাড়া নির্দিষ্ট করা হয়েছে।এর আগে সরকার প্রতি কিলোমিটারে বাসভাড়া ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেয়, যা ইতোমধ্যে কার্যকর হয়েছে।নতুন নির্দেশনা অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসের সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। তবে এই ভাড়া গ্যাসচালিত বাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
আরো পড়ুন , ৬ অঞ্চলে ঝড়ের সতর্কতা, ঘণ্টায় ৮০ কিমি বেগে দমকা হাওয়ার শঙ্কা
এছাড়া ভাড়ার ভগ্নাংশ ৫০ পয়সার বেশি হলে ১ টাকা হিসেবে গণ্য করা হবে এবং ৫০ পয়সার কম হলে তা বাদ দেওয়া হবে।ঢাকার গুরুত্বপূর্ণ রুটগুলোর মধ্যে গুলিস্তান থেকে গাজীপুর পর্যন্ত ৪১.৫ কিলোমিটারে ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০৫ টাকা। চিড়িয়াখানা থেকে কেরানীগঞ্জ রুটে ২১ কিলোমিটারের ভাড়া ৫৩ টাকা।অন্যদিকে, চট্টগ্রামে কালুরঘাট থেকে নিউমার্কেট পর্যন্ত ১৪ কিলোমিটারের ভাড়া ৩৫ টাকা এবং নিউমার্কেট থেকে বিমানবন্দর রুটে ১৮.৬ কিলোমিটারের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪৭ টাকা।দূরপাল্লার বাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটার ভাড়া নির্ধারণ করা হয়েছে ২ টাকা ২৩ পয়সা।
বিষয় : দুঃখ প্রকাশ দূরপাল্লা বাসভাড়া

শনিবার, ০৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন