দৈনিক সংবাদ দিগন্ত

বাসভাড়া কিলোমিটারে ১১ পয়সা বাড়লো

ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়িয়ে নতুন প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বৃহস্পতিবার বিকেলে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করে। এর আগে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে দুপুরে নতুন ভাড়ার ঘোষণা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। প্রজ্ঞাপনে বলা হয়, ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’-এর ধারা ৩৪(২) অনুযায়ী সরকার ডিজেলের মূল্য বৃদ্ধি ও পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় নতুন ভাড়া নির্ধারণ করেছে।আরও পড়ুন, ঢাকায় লোডশেডিং ১-২ ঘণ্টা আর গ্রামে ১৪ ঘণ্টা: সংসদে রুমিন ফারহানানতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাসের ভাড়া প্রতি কিলোমিটার ২ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে আন্তঃজেলা ও দূরপাল্লার বাস ও মিনিবাসের ক্ষেত্রে ভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ২৩ পয়সা করা হয়েছে। ঢাকা ও চট্টগ্রামে মিনিবাস এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের আওতাধীন জেলার বাস ও মিনিবাসের ভাড়া ২ টাকা ৩২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।আরও পড়ুন, এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি নয়: ভূমি প্রতিমন্ত্রীএছাড়া মহানগরীতে বাস ও মিনিবাসের সর্বনিম্ন ভাড়া যথাক্রমে ১০ টাকা এবং ৮ টাকা নির্ধারিত হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, যাত্রীদের আরামদায়ক ভ্রমণের জন্য যদি আসন সংখ্যা কমিয়ে পুনর্বিন্যাস করা হয়, তাহলে দূরপাল্লার ক্ষেত্রে ভাড়া আনুপাতিকভাবে পুনর্নির্ধারণ করতে হবে এবং তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে। তবে এই নতুন ভাড়া গ্যাসচালিত বাস ও মিনিবাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। একইসঙ্গে প্রতিটি যানবাহনে ভাড়ার তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। সরকার জানিয়েছে, নতুন এই ভাড়ার হার বৃহস্পতিবার থেকেই কার্যকর হয়েছে।

বাসভাড়া কিলোমিটারে ১১ পয়সা বাড়লো