দৈনিক সংবাদ দিগন্ত

বাসভাড়া বৃদ্ধির সুযোগে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়

ডিজেলচালিত বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়ানোর পর রাজধানীর বিভিন্ন রুটে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। বুধবার মিরপুর, ফার্মগেট, কারওয়ান বাজার ও শাহবাগ এলাকায় যাত্রীদের কাছ থেকে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেশি নেওয়ার অভিযোগ পাওয়া যায়। অনেক বাসে নতুন ভাড়ার তালিকা না থাকায় যাত্রীদের সঙ্গে পরিবহণকর্মীদের বাগ্বিতণ্ডাও হচ্ছে।মিরপুরের বিভিন্ন এলাকায় যাত্রীরা জানান, নতুন ভাড়ার তালিকা না দেখিয়েই বাড়তি টাকা দাবি করছেন কিছু বাসকর্মী। মিরপুর-১০ এলাকায় আগে ১০ টাকা ভাড়া দিলেও এক যাত্রীর কাছে ১৫ টাকা চাওয়া হয়। শাহবাগ থেকে গাবতলী রুটেও ২০ টাকার পরিবর্তে ৩০ টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। একইভাবে আজিমপুর-মিরপুর ও মোহাম্মদপুর-মতিঝিল রুটেও আগের চেয়ে ৫ থেকে ১০ টাকা বেশি চাওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা।

আরও  পড়ুন , আনসার সদস্যদের ঝুঁকি ভাতা বাড়িয়ে নতুন হার নির্ধারণ

কারওয়ান বাজারে কয়েকজন যাত্রী ওয়েলকাম, প্রজাপতি ও বিকল্প পরিবহণের কিছু বাসের বিরুদ্ধে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেন। তবে রজনীগন্ধা পরিবহণের চালক মো. সাকিব হাওলাদার জানান, নতুন ভাড়ার তালিকা না পাওয়ায় তারা আগের ভাড়াই নিচ্ছেন।এদিকে সায়েদাবাদে কয়েকটি দূরপাল্লার বাসের কাউন্টারে ভাড়া বাড়ানোর তথ্য পাওয়া গেছে। ঢাকা-কুয়াকাটা রুটে ২২০ থেকে ২৫০ টাকা, ঢাকা-নবীনগরে ৩২০ থেকে ৩৫০ টাকা এবং ঢাকা-পিরোজপুরে ৬৫০ থেকে ৭০০ টাকা নেওয়া হচ্ছে। তবে কিছু পরিবহণে ভাড়া অপরিবর্তিত রয়েছে।প্রজ্ঞাপন অনুযায়ী, মহানগরীতে বড় বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৭০ পয়সা এবং মিনিবাসের ভাড়া ২ টাকা ৪৩ পয়সা থেকে ২ টাকা ৬০ পয়সা হয়েছে। আন্তঃজেলা ও দূরপাল্লার বাসের ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে ২ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে। নতুন ভাড়া মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে।তবে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ থাকলেও রাজধানীতে গতকাল কোনো দৃশ্যমান তদারকি অভিযান দেখা যায়নি।

বিষয় : অতিরিক্ত বাসভাড়া বিভিন্ন রুট

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বাসভাড়া বৃদ্ধির সুযোগে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x