দৈনিক সংবাদ দিগন্ত

মুক্তির পর দর্শকদের নজর কাড়ছে ‘নয়নের আলো’

‘নয়নের আলো’

দোহার ও নবাবগঞ্জের মনোরম লোকেশনে চিত্রায়িত নতুন নাটক ‘নয়নের আলো’ মুক্তির পর দর্শকমহলে সাড়া ফেলেছে। জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান সিনেপ্লাসের ব্যানারে নির্মিত নাটকটি বর্তমানে তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দর্শকদের জন্য উন্মুক্ত রয়েছে।

নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আবিদ বীন পারভেজ প্রান্ত ও তাবাসসুম ছোঁয়া। তাদের অভিনয়, চরিত্রায়ণ এবং পর্দার রসায়ন দর্শকদের নজর কেড়েছে। নাটকটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ দর্শকমহলে ছোঁয়া ও প্রান্তের অভিনয় নিয়ে প্রশংসা দেখা যাচ্ছে।‘নয়নের আলো’ নাটকে আরও অভিনয় করেছেন রোশেন শরিফ, জুবায়ের জাহিদ, মাসুদ মহিউদ্দিন, পংকজ মজুমদার, শেখ স্বপ্না ও তাহমিনা মোনাসহ অনেকে।

আড়ও পড়ুন,নিরাপত্তার কারণে স্থগিত মুর্তজা কিজিলবাশের ঢাকার কনসার্ট

দোহার ও নবাবগঞ্জের বিভিন্ন মনোরম স্থানে নাটকটির দৃশ্য ধারণ করা হয়েছে। ফলে গল্প ও অভিনয়ের পাশাপাশি প্রকৃতির সৌন্দর্যও নাটকটিতে যোগ করেছে আলাদা মাত্রা।নাটকটির আবহ সংগীত পরিচালনা করেছেন জাহিদ হাসান আনন। বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে ‘ওরে পোড়া মন’ শিরোনামের গান। গানটির কথা ও সুর করেছেন জাহিদ হাসান আনন ও চঞ্চল রায়। এতে কণ্ঠ দিয়েছেন অমিত কুমার ভৌমিক অপু।

মুক্তির পর নাটকটির গল্প অভিনয় ও সংগীত নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে ছোঁয়া ও প্রান্তের অভিনয় প্রশংসা পাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

দর্শকরা সিনেপ্লাসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গিয়ে ‘নয়নের আলো’ নাটকটি উপভোগ করতে পারবেন।

বিষয় : নজর মুক্তির

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মুক্তির পর দর্শকদের নজর কাড়ছে ‘নয়নের আলো’

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x