পাকিস্তানি তরুণ সংগীতশিল্পী মুর্তজা কিজিলবাশের গান শুনতে ঢাকার শ্রোতাদের অপেক্ষার অবসান হওয়ার কথা ছিল শুক্রবার। একই মঞ্চে বাংলাদেশের জনপ্রিয় পপতারকা হাবিব ওয়াহিদেরও গান পরিবেশনের কথা ছিল। তবে শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে বহুল প্রতীক্ষিত আন্তর্জাতিক এই কনসার্ট।
‘সেন্স ইট উইথ মুর্তজা কিজিলবাশ’ শিরোনামের কনসার্টটি আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নিরাপত্তা নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনার কারণে আয়োজনটি স্থগিত করা হয়েছে।
কনসার্টটির যৌথ আয়োজক ছিল ‘ঢাকা বিটস’ এবং ‘সেন্স ইট বাই লেটস ভাইব’। মুর্তজা কিজিলবাশের ক্যারিয়ারে এটি প্রথম আন্তর্জাতিক একক কনসার্ট হওয়ার কথা ছিল। এতে বাংলাদেশ ও পাকিস্তানের সংগীতশিল্পীদের অংশগ্রহণে দুই দেশের সংগীতের একটি বিশেষ মেলবন্ধন তৈরির প্রস্তুতি নেওয়া হয়েছিল।
আড়ও পড়ুন,শাহরুখের সম্পদ কমেছে ২ হাজার ৪৯০ কোটি রুপি
আয়োজক প্রতিষ্ঠান ঢাকা বিটস সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক জরুরি বিবৃতিতে জানিয়েছে, অনুষ্ঠান আয়োজনের জন্য গত কয়েক সপ্তাহে প্রয়োজনীয় সরকারি ও প্রশাসনিক ছাড়পত্র সংগ্রহ করা হয়েছিল। তবে শেষ মুহূর্তে নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনায় অনুষ্ঠানটি স্থগিত করতে হয়েছে।
দর্শকদের টিকিটের বিষয়ে আয়োজকরা জানিয়েছে, শিগগিরই কনসার্টের নতুন তারিখ ঘোষণা করা হবে। আগে কেনা টিকিট নতুন তারিখের জন্যও কার্যকর থাকবে।
তবে যারা নতুন তারিখে উপস্থিত হতে পারবেন না কিংবা টিকিটের মূল্য ফেরত নিতে চান, তারা আগামী সাত কর্মদিবসের মধ্যে কুইকেট অ্যাপের মাধ্যমে টিকিটের সম্পূর্ণ মূল্য ফেরত নিতে পারবেন।
অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য দর্শক ও ভক্তদের ধৈর্য এবং সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন