দৈনিক সংবাদ দিগন্ত

শাহরুখের সম্পদ কমেছে ২ হাজার ৪৯০ কোটি রুপি

শাহরুখের সম্পদ কমেছে

বলিউড বাদশাহ শাহরুখ খানের আনুমানিক সম্পদের হিসাবে বড় পরিবর্তন এসেছে। ২০২৬ সালের হুরুন ইন্ডিয়া রিচ লিস্টে অভিনেতাদের মধ্যে শীর্ষে রয়েছেন তিনি। তালিকায় শাহরুখের আনুমানিক সম্পদের পরিমাণ ধরা হয়েছে ১০ হাজার কোটি রুপি।

২০২৫ সালের তালিকায় শাহরুখের সম্পদের পরিমাণ ছিল ১২ হাজার ৪৯০ কোটি রুপি। অর্থাৎ এবারের হিসাবে আগের বছরের তুলনায় ২ হাজার ৪৯০ কোটি রুপি কম দেখানো হয়েছে।

তবে এর অর্থ শাহরুখ এক বছরে সরাসরি ২ হাজার ৪৯০ কোটি রুপি হারিয়েছেন—এমনটা নয়। হুরুনের সম্পদ হিসাব বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, বিনিয়োগ ও সম্পদের আনুমানিক মূল্যায়নের ওপর নির্ভর করে। বিশেষ করে ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের মূল্যায়নে পরিবর্তন এলে মোট সম্পদের হিসাবেও বড় পার্থক্য দেখা দিতে পারে।

আড়ও পড়ুন,যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়েনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

শাহরুখের সম্পদের অন্যতম অংশ রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে যুক্ত ব্যবসায়িক স্বার্থ। পাশাপাশি জমি-বাড়ি ও অন্যান্য বিনিয়োগও তার সম্পদের হিসাবের অন্তর্ভুক্ত।

তালিকায় শাহরুখের পর অভিনেতাদের মধ্যে রয়েছেন অমিতাভ বচ্চন। তার আনুমানিক সম্পদ ৪ হাজার কোটি রুপি। সালমান খানের সম্পদ ধরা হয়েছে ৩ হাজার কোটি রুপি। আর হৃতিক রোশনের সম্পদের পরিমাণ ২ হাজার ৫০০ কোটি রুপি।

এবারের তালিকায় জুহি চাওলা ও কারাণ জোহরের নাম নেই। ২০২৫ সালের তালিকায় জুহি চাওলার সম্পদ ছিল ৭ হাজার ৭৯০ কোটি রুপি এবং কারাণ জোহরের ছিল ১ হাজার ৮৮০ কোটি রুপি।

এদিকে সম্পদের হিসাবের পাশাপাশি শাহরুখের নতুন সিনেমা ‘কিং’ নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটিতে শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, অভিষেক বচ্চন ও সুহানা খান। সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

বিষয় : শাহরুখ রুপি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

শাহরুখের সম্পদ কমেছে ২ হাজার ৪৯০ কোটি রুপি

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x