দৈনিক সংবাদ দিগন্ত

আজ রাতে বাংলায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

রাতে বাংলায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বৃহস্পতিবার প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে ভাষণ দেবেন তারেক রহমান। নিউইয়র্ক স্থানীয় সময় বিকেল ৫টায় তার এ ভাষণ দেওয়ার কথা রয়েছে। বাংলাদেশ সময় অনুযায়ী ভাষণটি হবে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোর ৩টায়। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্‌দী আমিন নিউইয়র্কে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।এটি প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে তারেক রহমানের প্রথম বক্তব্য। এর আগে তিনি ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছান এবং ৮১তম অধিবেশনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন। অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলাদেশের প্রতিনিধি দলের হয়ে তিনি দেশের বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক বিষয় তুলে ধরবেন।মাহ্‌দী আমিন জানিয়েছেন, প্রধানমন্ত্রী বাংলা ভাষায় বক্তব্য দেবেন। তার ভাষণে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা ও দেশের বিভিন্ন অগ্রাধিকার তুলে ধরার কথা রয়েছে। তারেক রহমানের ভাষণের মধ্য দিয়ে তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর একই পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তব্য দেওয়ার ঘটনা ঘটবে।

আরও  পড়ুন, এমপি গাজী নজরুল ফের চার দিনের রিমান্ডে

প্রধানমন্ত্রীর বক্তব্যে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, উন্নয়ন সহযোগিতা এবং আন্তর্জাতিক সহযোগিতার মতো বিষয় গুরুত্ব পেতে পারে। এর আগে জাতিসংঘের বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠকে তিনি জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও জলবায়ু অর্থায়নের বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেছেন।এবারের অধিবেশনে বাংলাদেশের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো—জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ফলে একই অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্ব এবং প্রধানমন্ত্রীর সাধারণ বিতর্কে বক্তব্য দেওয়ার বিষয়টি দেশের কূটনৈতিক অংশগ্রহণে বিশেষ গুরুত্ব বহন করছে।নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রী ইতোমধ্যে বিভিন্ন দেশের সরকারপ্রধান ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। রোহিঙ্গা সংকট, অর্থনৈতিক সহযোগিতা, আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় এসব আলোচনায় উঠে এসেছে।

বিষয় : ভাষণ জাতিসংঘে বাংলা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আজ রাতে বাংলায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x