দৈনিক সংবাদ দিগন্ত

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে এটিই হবে তার প্রথম নিউইয়র্ক সফর এবং প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন তিনি। প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে জানা গেছে, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।এবারের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। কারণ, অধিবেশনে সভাপতিত্ব করবেন জাতিসংঘ সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।আরও  পড়ুন, আগামীকাল সড়কে শৃঙ্খলা ফেরাতে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক করল সরকারসফরকালে প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন। এছাড়া প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন এবং কয়েকজন রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে সাইডলাইন বৈঠকে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী নিউইয়র্কে চার থেকে পাঁচ দিন অবস্থান করবেন এবং ২৫ বা ২৬ সেপ্টেম্বর দেশে ফিরবেন। সফরসঙ্গীর সংখ্যা ৩৫ জনের মধ্যে সীমিত রাখা হবে।৮১তম অধিবেশনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—পারস্পরিক আস্থা পুনর্গঠন, পরিবর্তন মোকাবিলা এবং সবার জন্য কার্যকর জাতিসংঘ গড়ে তোলা।বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম জাতিসংঘ ভাষণ বাংলাদেশের কূটনৈতিক অবস্থান, উন্নয়ন, জলবায়ু, শান্তি ও আন্তর্জাতিক সহযোগিতার বিষয়ে গুরুত্বপূর্ণ বার্তা বহন করতে পারে।

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান