দৈনিক সংবাদ দিগন্ত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বৈঠকের সম্ভাবনা

প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বৈঠকের সম্ভাবনা

নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী—এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।শনিবার সকালে নগরীর একটি হোটেলে টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী এবং বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, সফরের দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি। বিষয়টি নিয়ে আলোচনা চলছে। ভারতের সঙ্গে নানা সমস্যা থাকলেও আলোচনার পথ খোলা রয়েছে এবং প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি।জ্বালানি খাতের সংকট নিয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন,

আরও  পড়ুন, নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া শেষ পর্যায়ে

 জ্বালানি খাতের অনিয়ম ও দুর্নীতির চিত্র দেখলে বিষয়টি বোঝা যায়। তবে বর্তমান সরকার জ্বালানি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংকট সমাধানে আন্তরিকভাবে কাজ করছে।মক্কা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। জাতীয় স্বার্থের ভিত্তিতে যেখানে যুক্ত হওয়া প্রয়োজন, বাংলাদেশ সেখানে যাবে। একাধিক নিরাপত্তা জোটে অনেক দেশের থাকার বিষয়টিও তুলে ধরেন তিনি।যুক্তরাষ্ট্র থেকে বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশকে কেউ বোয়িং কিনতে চাপিয়ে দিচ্ছে না। দেশের চাহিদা রয়েছে বলেই যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে। প্রয়োজন হলে ভবিষ্যতে আরও উড়োজাহাজ কেনা হতে পারে।এদিকে মালয়েশিয়ায় শ্রমশক্তি রপ্তানির ক্ষেত্রে আগের সরকারের সময়কার সিন্ডিকেট নেতিবাচক প্রভাব ফেলেছিল বলে অভিযোগ করেন প্রতিমন্ত্রী। তার দাবি, বর্তমান সরকার সেই সিন্ডিকেট ভেঙে দিয়েছে এবং ধাপে ধাপে মালয়েশিয়ায় শ্রমশক্তি রপ্তানি করা হবে।

বিষয় : প্রধানমন্ত্রী জাতিসংঘে ট্রাম্পের বৈঠক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বৈঠকের সম্ভাবনা

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী—এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।শনিবার সকালে নগরীর একটি হোটেলে টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী এবং বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, সফরের দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি। বিষয়টি নিয়ে আলোচনা চলছে। ভারতের সঙ্গে নানা সমস্যা থাকলেও আলোচনার পথ খোলা রয়েছে এবং প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি।জ্বালানি খাতের সংকট নিয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন,

আরও  পড়ুন, নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া শেষ পর্যায়ে

 জ্বালানি খাতের অনিয়ম ও দুর্নীতির চিত্র দেখলে বিষয়টি বোঝা যায়। তবে বর্তমান সরকার জ্বালানি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংকট সমাধানে আন্তরিকভাবে কাজ করছে।মক্কা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। জাতীয় স্বার্থের ভিত্তিতে যেখানে যুক্ত হওয়া প্রয়োজন, বাংলাদেশ সেখানে যাবে। একাধিক নিরাপত্তা জোটে অনেক দেশের থাকার বিষয়টিও তুলে ধরেন তিনি।যুক্তরাষ্ট্র থেকে বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশকে কেউ বোয়িং কিনতে চাপিয়ে দিচ্ছে না। দেশের চাহিদা রয়েছে বলেই যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে। প্রয়োজন হলে ভবিষ্যতে আরও উড়োজাহাজ কেনা হতে পারে।এদিকে মালয়েশিয়ায় শ্রমশক্তি রপ্তানির ক্ষেত্রে আগের সরকারের সময়কার সিন্ডিকেট নেতিবাচক প্রভাব ফেলেছিল বলে অভিযোগ করেন প্রতিমন্ত্রী। তার দাবি, বর্তমান সরকার সেই সিন্ডিকেট ভেঙে দিয়েছে এবং ধাপে ধাপে মালয়েশিয়ায় শ্রমশক্তি রপ্তানি করা হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত