দৈনিক সংবাদ দিগন্ত

নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া শেষ পর্যায়ে

নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া শেষ পর্যায়ে।সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহেই নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশ হতে পারে। সম্ভাব্য তারিখ হিসেবে ১০ সেপ্টেম্বরের কথা জানা গেছে।অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এরই মধ্যে নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপনের খসড়া বাংলাদেশ সরকারি মুদ্রণালয়—বিজি প্রেসে পাঠানো হয়েছে। সেখানে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে খসড়াটি অর্থ মন্ত্রণালয়ে ফেরত আসবে।এরপর প্রজ্ঞাপনের খসড়া আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে। আইনগত প্রক্রিয়া শেষ হলে এসআরও নম্বর দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে।

আর ও পড়ুন, সৌদি আরবে ই-পাসপোর্ট পেতে কিছুটা বেশি সময় লাগতে পারে, জানাল দূতাবাস

অর্থ মন্ত্রণালয়ের পে স্কেল সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, বুধবার রেজল্যুশন বিজি প্রেসে পাঠানো হয়েছে। প্রক্রিয়াগত কারণে যতটুকু সময় প্রয়োজন, সেটুকুই লাগছে। গেজেট প্রকাশে কোনো ধরনের বিলম্ব করতে চায় না সরকার বলেও জানান তিনি।এর আগে সোমবার মন্ত্রিসভায় নবম জাতীয় পে স্কেল অনুমোদন করা হয়। নতুন বেতন কাঠামো অনুযায়ী, ২০২৬ সালের ১ জুলাই থেকে এর কার্যকারিতা ধরা হয়েছে।এর আগে মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনি চলতি সপ্তাহেই পে স্কেলের আদেশ জারির কথা জানিয়েছিলেন। তবে প্রশাসনিক ও আইনগত কিছু প্রক্রিয়া শেষ করতে অতিরিক্ত সময় লাগছে।এখন কর্মকর্তা-কর্মচারীদের অপেক্ষা, কবে চূড়ান্তভাবে প্রকাশ হচ্ছে বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের গেজেট।

বিষয় : পে স্কেল নবম জাতীয় প্রকাশের প্রক্রিয়া

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া শেষ পর্যায়ে

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া শেষ পর্যায়ে।সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহেই নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশ হতে পারে। সম্ভাব্য তারিখ হিসেবে ১০ সেপ্টেম্বরের কথা জানা গেছে।অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এরই মধ্যে নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপনের খসড়া বাংলাদেশ সরকারি মুদ্রণালয়—বিজি প্রেসে পাঠানো হয়েছে। সেখানে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে খসড়াটি অর্থ মন্ত্রণালয়ে ফেরত আসবে।এরপর প্রজ্ঞাপনের খসড়া আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে। আইনগত প্রক্রিয়া শেষ হলে এসআরও নম্বর দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে।

আর ও পড়ুন, সৌদি আরবে ই-পাসপোর্ট পেতে কিছুটা বেশি সময় লাগতে পারে, জানাল দূতাবাস

অর্থ মন্ত্রণালয়ের পে স্কেল সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, বুধবার রেজল্যুশন বিজি প্রেসে পাঠানো হয়েছে। প্রক্রিয়াগত কারণে যতটুকু সময় প্রয়োজন, সেটুকুই লাগছে। গেজেট প্রকাশে কোনো ধরনের বিলম্ব করতে চায় না সরকার বলেও জানান তিনি।এর আগে সোমবার মন্ত্রিসভায় নবম জাতীয় পে স্কেল অনুমোদন করা হয়। নতুন বেতন কাঠামো অনুযায়ী, ২০২৬ সালের ১ জুলাই থেকে এর কার্যকারিতা ধরা হয়েছে।এর আগে মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনি চলতি সপ্তাহেই পে স্কেলের আদেশ জারির কথা জানিয়েছিলেন। তবে প্রশাসনিক ও আইনগত কিছু প্রক্রিয়া শেষ করতে অতিরিক্ত সময় লাগছে।এখন কর্মকর্তা-কর্মচারীদের অপেক্ষা, কবে চূড়ান্তভাবে প্রকাশ হচ্ছে বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের গেজেট।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত