চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৯ মাসে দেশের রাজস্ব আদায়ে বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। এ সময়ে প্রায় ৯৮ হাজার কোটি টাকার ঘাটতি হয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড—এনবিআর।তবে একই সময়ে রাজস্ব আদায়ে ১১ দশমিক ১৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।এনবিআরের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, জুলাই থেকে মার্চ পর্যন্ত মোট রাজস্ব আদায় হয়েছে ২ লাখ ৮৭ হাজার ৮৬২ কোটি টাকা, যেখানে লক্ষ্যমাত্রা ছিল ৩ লাখ ৮৫ হাজার ৮৫২ কোটি টাকা।এর ফলে ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ৯৭ হাজার ৯৯০ কোটি টাকা। একক মাস হিসেবে মার্চেও লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব ঘাটতি হয়েছে প্রায় সাড়ে ২৬ হাজার কোটি টাকা।
আরো পড়ুন , রপ্তানিতে টানা পতন, আমদানিতে উল্লম্ফন চাপে বৈদেশিক মুদ্রা বাজার
খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে বেশি ঘাটতি হয়েছে আয়কর খাতে। এ খাতে ঘাটতি দাঁড়িয়েছে ৪০ হাজার ৬১৭ কোটি টাকা।ভ্যাট খাতে ঘাটতি হয়েছে ৩৪ হাজার ৪০০ কোটি টাকা, আর কাস্টমস খাতে ঘাটতি ২২ হাজার ৯৭৩ কোটি টাকা।তবে সব খাতেই কিছুটা প্রবৃদ্ধি দেখা গেছে। আয়করে ১১ দশমিক ২৫ শতাংশ, ভ্যাটে ১৩ দশমিক ৬৬ শতাংশ এবং শুল্ক খাতে ৭ দশমিক ৭৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।এর আগে ফেব্রুয়ারি পর্যন্ত ঘাটতি ছিল ৭১ হাজার কোটি টাকা, অর্থাৎ এক মাসের ব্যবধানে ঘাটতি আরও বেড়েছে প্রায় ২৬ হাজার কোটি টাকা।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন